বরিশাল

বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীন মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) অফিস শেষে তিনি আর বাসায় ফেরেনি এবং বুধবার (১৮ নভেম্বর) আদ..
Eidokでシェア
বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ
写真:提供

আদালতের নাজির মাইনুল হাসান ও কৌঁসুলি আবুল কালাম আজাদ জানান, বিচারক শেখ ফারহান নাদীম মঙ্গলবার নিয়মিত অফিস করলেও এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বুধবার তিনি আদালতে না আসায় খোঁজ নিয়ে তাঁর নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার বিকেলে নগরীর সদর রোডের ফাতেমা সেন্টার এলাকায় তাঁর উপস্থিতি শনাক্ত করা হয়েছিল এবং বিকেল ৫টার দিকে বাংলাবাজার এলাকায় মাস্ক পরিহিত অবস্থায় তাঁকে রিকশায় যেতে দেখা যায়। এরপর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ রয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ জানিয়েছেন, এ ঘটনায় এখনো থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি, তবে বিচারককে খুঁজে পেতে খোঁজখবর ও আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

コメント 0

コメントがありません