মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, মিরপুর-১০ থেকে ১২ নম্বর পর্যন্ত… | আই নিউজ বিডি

মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, মিরপুর-১০ থেকে ১২ নম্বর পর্যন্ত যান চলাচল বন্ধ

মজুরি বোর্ডের সভা স্থগিতের প্রতিবাদ এবং ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে পল্লবী..
Eidok-এ শেয়ার
মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, মিরপুর-১০ থেকে ১২ নম্বর পর্যন্ত যান চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে পল্লবী থানাধীন সেকশন-৭ এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এতে অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে গেলেও একটি বড় অংশ বাসায় না ফিরে পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন এবং দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শ্রমিকদের এই অবরোধের ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ছাদ বাগান দেখতে গিয়ে আটকে পড়ল ইবির শিক্ষার্থী যুগল, প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপ রাজধানী ছাদ বাগান দেখতে গিয়ে আটকে পড়ল ইবির শিক্ষার্থী যুগল, প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপ 4,916 ভিউ আগামীকাল বিকাল ৫ টায় হিরো আলমের জানাজা! রাজধানী আগামীকাল বিকাল ৫ টায় হিরো আলমের জানাজা! 4,683 ভিউ সাভারে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা, হামলা ও হুমকি – থানায় অভিযোগ রাজধানী সাভারে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা, হামলা ও হুমকি – থানায় অভিযোগ 4,634 ভিউ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদল: জাহাঙ্গীরের স্থলে আসছেন ড. খলিলুর, পুলিশেও ব্যাপক পরিবর্তনের সিদ্ধান্ত রাজধানী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদল: জাহাঙ্গীরের স্থলে আসছেন ড. খলিলুর, পুলিশেও ব্যাপক পরিবর্তনের সিদ্ধান্ত 3,835 ভিউ ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ দেশে আসছে, বেনাপোলে নিরাপত্তা জোরদার রাজধানী ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ দেশে আসছে, বেনাপোলে নিরাপত্তা জোরদার 3,763 ভিউ জয় হোক মানবতার ! রাজধানী জয় হোক মানবতার ! 3,543 ভিউ সলঙ্গায় ৬৫ বছর ধরে  তথ্য গোপন করে মসজিদের ৯ বিঘা জমি দখলে রাখা ও ফসলাদী আত্মসাৎ এর  অভিযোগ রাজধানী সলঙ্গায় ৬৫ বছর ধরে  তথ্য গোপন করে মসজিদের ৯ বিঘা জমি দখলে রাখা ও ফসলাদী আত্মসাৎ এর  অভিযোগ 3,393 ভিউ