ছাদ বাগান দেখতে গিয়ে আটকে পড়ল ইবির শিক্ষার্থী যুগল, প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপ

ছাদ বাগান দেখতে গিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইবনে সিনা ভবনে আটকে পড়েন ইবির শিক্ষার্থী যুগল। শনিবার (৬ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে ভবনের ৫ম তলার গেটে তালা লাগিয়ে দিলে তারা সেখানে আটকে পড়েন।..
Eidok-এ শেয়ার
ছাদ বাগান দেখতে গিয়ে আটকে পড়ল ইবির শিক্ষার্থী যুগল, প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপ
ছবি: সংগৃহীত

ইবি প্রতিনিধি: 
ছাদ বাগান দেখতে গিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইবনে সিনা ভবনে আটকে পড়েন ইবির শিক্ষার্থী যুগল। শনিবার (৬ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে ভবনের ৫ম তলার গেটে তালা লাগিয়ে দিলে তারা সেখানে আটকে পড়েন। 

তারা হলেন, কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২৪-২৫ বর্ষের ছাত্রী শাহানা আনাম চৌধুরী ও ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা ভবনের ফার্মেসী বিভাগের পাঁচ তলায় ছাদ বাগান দেখতে যান তারা। পরে নিচে নামলে ছাদের গেইটে তালা দেওয়া দেখতে পায়। এসময় ভবনের একজন মহিলা স্টাফ এসে এই পরিস্থিতিতে দেখতে পেয়ে ফার্মেসী বিভাগের শিক্ষককে অবগত করেন। পরে প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে তাদেরকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে মুচলেকা দিয়ে দুই বিভাগের দুই শিক্ষকের নিকট হস্তান্তর করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী ও অধ্যাপক ড. খাইরুল ইসলাম, আইন বিভাগের অধ্যাপক ড. মাহবুব বিন শাহজাহান, কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক জাকির হোসেন, ফার্মেসী বিভাগের প্রভাষক রেহনুমা তানজিন প্রমূখ। 

শিক্ষার্থী মিজানুর রহমান জানান, ফার্মেসী বিভাগের ছাদে সুন্দর একটি ফুল বাগান আছে। যেখানে বিভিন্ন সময় আমরা দেখেছি অনেকে এসে ছবি, ভিডিও করতে। তো আজকে আমরা বিকাল সোয়া তিনটার দিকে ছাদের ফুলের বাগান দেখতে আসি। পরে ফুল গাছে পানি দেই। চারটার একটু আগে নিচে নামতে চাইলে গেইটে তালা দেখতে পাই। এতে তালা খোলার জন্য ডাকাডাকি শুরু করলে একজন মহিলা আসে। একটু পরে প্রক্টরিয়াল বডি ও অনেকে আসে। 

ছাত্রীর সাথে সম্পর্কের বিষয়ে মিজান বলেন, আমরা একে অপরকে ভর্তি পরীক্ষার সময় থেকেই চিনি ও একই জেলায় বাড়ি। আমরা শুধুমাত্র স্থানটি দেখতে এসেছিলাম। কিন্তু এমন পরিস্থিতি সৃষ্টি হবে বলে ধারণা ছিল না। এমন অসচেসনতায় আমরা দুঃখ প্রকাশ করছি।  

মহিলা স্টাফের দাবি, আমি প্রতিদিনের মতোই বিকাল তিনটা ৫০ মিনিটের দিকে ছাদের গেইট বন্ধ করে দেই। আজকে তালা মেরে চলে যাওয়ার কিছুক্ষণ পর তারা ভিতর থেকে ডাকতে থাকে। পরে বিষয়টি শিক্ষককে জানাই। 

সহকারী প্রক্টর অধ্যাপক ড. খাইরুল ইসলাম বলেন, ঘটনাটি জানতে পেরে দুই বিভাগের সভাপতিকে অবগত করি। পরে তাদেরকে প্রক্টর অফিসে নিয়ে আসি। ঘটনা জেনে তাদেরকে মুচলেকা দিয়ে দুই বিভাগের দুই শিক্ষকের নিকট তাদের হস্তান্তর করে দেওয়া হয়।  রবিবার সকাল ১১ টার দিকে উভয় বিভাগ থেকে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সিরাজগঞ্জে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পুরস্কার বিতরণ ধর্ম ও শিক্ষা সিরাজগঞ্জে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পুরস্কার বিতরণ 58 ভিউ বনজীবীদের জীবিকা ফেরানোর দাবিতে শিক্ষার্থীদের ‘জাগরণ যাত্রা’ ধর্ম ও শিক্ষা বনজীবীদের জীবিকা ফেরানোর দাবিতে শিক্ষার্থীদের ‘জাগরণ যাত্রা’ 64 ভিউ দ্বিতীয়বার বরাইদ বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হলেন মাকসুদুর রহমান ধর্ম ও শিক্ষা দ্বিতীয়বার বরাইদ বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হলেন মাকসুদুর রহমান 82 ভিউ শিক্ষার পরিবেশ উন্নয়নে মাদ্রাসায় সিলিং ফ্যান উপহার দিল শিলক ফকিরাঘাট মানবিক টিম ধর্ম ও শিক্ষা শিক্ষার পরিবেশ উন্নয়নে মাদ্রাসায় সিলিং ফ্যান উপহার দিল শিলক ফকিরাঘাট মানবিক টিম 93 ভিউ শিক্ষা খাতে বরাদ্দকে ব্যয় নয়, মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ হিসেবে দেখছে সরকার: মাহদী আমিন ধর্ম ও শিক্ষা শিক্ষা খাতে বরাদ্দকে ব্যয় নয়, মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ হিসেবে দেখছে সরকার: মাহদী আমিন 96 ভিউ প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব: সাতক্ষীরায় এমপি আব্দুল খালেক ধর্ম ও শিক্ষা প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব: সাতক্ষীরায় এমপি আব্দুল খালেক 91 ভিউ মিরসরাইয়ে জামেয়া তা'লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল ধর্ম ও শিক্ষা মিরসরাইয়ে জামেয়া তা'লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল 48 ভিউ