বরগুনা

বরগুনার পাথরঘাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে বরগুনার পাথরঘাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।..
Eidok-এ শেয়ার
বরগুনার পাথরঘাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালি
ছবি: সংগৃহীত

শনিবার (২৮ নভেম্বর) সকালে জেলা তথ্য অফিস, বরগুনার আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি বাস্তবায়ন করে সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন এবং বরগুনা সাইক্লিং কমিউনিটি।

সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সাইকেল র‍্যালির উদ্বোধন করেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. মহসিন ফরাজী, সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি এহসান আহমাদ নোমান, বরগুনা সাইক্লিং কমিউনিটির মডারেটর মো. তানভীর ইসলাম, সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশনের পাথরঘাটা শাখার আহ্বায়ক মো. জুবায়ের ইসলাম, বরগুনা সাইক্লিং কমিউনিটি পাথরঘাটা শাখার আহ্বায়ক আব্দুল্লাহসহ সংশ্লিষ্ট সংগঠনের সদস্য ও যুব স্বেচ্ছাসেবকরা।

পরে র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টির প্রচেষ্টা চালান। পরে উপজেলা কমপ্লেক্স ভবন প্রাঙ্গনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। 

উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ব্যক্তিগত সচেতনতা নয়, প্রয়োজন সম্মিলিত সামাজিক উদ্যোগ। এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের সম্পৃক্ত করে পরিবার থেকে সমাজের সর্বস্তরে ডেঙ্গু প্রতিরোধের বার্তা ছড়িয়ে দিতে হবে। এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ ডেঙ্গুমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে দুই ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা জেলার খবর শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে দুই ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা 57 ভিউ শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প জেলার খবর শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প 42 ভিউ চাঁদপুরের বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ইউপি চেয়ারম্যান মন্নান মাল আর নেই জেলার খবর চাঁদপুরের বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ইউপি চেয়ারম্যান মন্নান মাল আর নেই 33 ভিউ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা ও গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জেলার খবর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা ও গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন 60 ভিউ খুলনার ডুমুরিয়ায় মসজিদের দানবাক্স ভেঙে দুর্ধর্ষ চুরি: এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য জেলার খবর খুলনার ডুমুরিয়ায় মসজিদের দানবাক্স ভেঙে দুর্ধর্ষ চুরি: এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য 94 ভিউ ফরিদপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের ৭টি কোর্সে প্রশিক্ষনের সুযোগ, আবেদন শেষ ১৫ ডিসেম্বর জেলার খবর ফরিদপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের ৭টি কোর্সে প্রশিক্ষনের সুযোগ, আবেদন শেষ ১৫ ডিসেম্বর 92 ভিউ মধ্যরাতে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালীতে, গাছ কেটে যান চলাচল ব্যাহত করে নাশকতার চেষ্টা জেলার খবর মধ্যরাতে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালীতে, গাছ কেটে যান চলাচল ব্যাহত করে নাশকতার চেষ্টা 67 ভিউ