বরগুনা

বরগুনার পাথরঘাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে বরগুনার পাথরঘাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।..
Eidok پر شیئر
বরগুনার পাথরঘাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালি
تصویر: ماخوذ

শনিবার (২৮ নভেম্বর) সকালে জেলা তথ্য অফিস, বরগুনার আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি বাস্তবায়ন করে সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন এবং বরগুনা সাইক্লিং কমিউনিটি।

সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সাইকেল র‍্যালির উদ্বোধন করেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. মহসিন ফরাজী, সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি এহসান আহমাদ নোমান, বরগুনা সাইক্লিং কমিউনিটির মডারেটর মো. তানভীর ইসলাম, সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশনের পাথরঘাটা শাখার আহ্বায়ক মো. জুবায়ের ইসলাম, বরগুনা সাইক্লিং কমিউনিটি পাথরঘাটা শাখার আহ্বায়ক আব্দুল্লাহসহ সংশ্লিষ্ট সংগঠনের সদস্য ও যুব স্বেচ্ছাসেবকরা।

পরে র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টির প্রচেষ্টা চালান। পরে উপজেলা কমপ্লেক্স ভবন প্রাঙ্গনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। 

উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ব্যক্তিগত সচেতনতা নয়, প্রয়োজন সম্মিলিত সামাজিক উদ্যোগ। এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের সম্পৃক্ত করে পরিবার থেকে সমাজের সর্বস্তরে ডেঙ্গু প্রতিরোধের বার্তা ছড়িয়ে দিতে হবে। এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ ডেঙ্গুমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 1

مزید دکھائیں

متعلقہ مضامین

খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু ضلع کی خبریں খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু 48 Views শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক ضلع کی خبریں শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক 24 Views তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ ضلع کی خبریں তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ 21 Views শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি ضلع کی خبریں শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি 42 Views সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ ضلع کی خبریں সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ 34 Views সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার ضلع کی خبریں সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার 45 Views নিরাপত্তা শঙ্কায় ফের বন্ধ পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল ضلع کی خبریں নিরাপত্তা শঙ্কায় ফের বন্ধ পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল 38 Views