বরগুনা

বরগুনার পাথরঘাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে বরগুনার পাথরঘাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।..
Eidok-এ শেয়ার
বরগুনার পাথরঘাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালি
ছবি: সংগৃহীত

শনিবার (২৮ নভেম্বর) সকালে জেলা তথ্য অফিস, বরগুনার আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি বাস্তবায়ন করে সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন এবং বরগুনা সাইক্লিং কমিউনিটি।

সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সাইকেল র‍্যালির উদ্বোধন করেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. মহসিন ফরাজী, সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি এহসান আহমাদ নোমান, বরগুনা সাইক্লিং কমিউনিটির মডারেটর মো. তানভীর ইসলাম, সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশনের পাথরঘাটা শাখার আহ্বায়ক মো. জুবায়ের ইসলাম, বরগুনা সাইক্লিং কমিউনিটি পাথরঘাটা শাখার আহ্বায়ক আব্দুল্লাহসহ সংশ্লিষ্ট সংগঠনের সদস্য ও যুব স্বেচ্ছাসেবকরা।

পরে র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টির প্রচেষ্টা চালান। পরে উপজেলা কমপ্লেক্স ভবন প্রাঙ্গনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। 

উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ব্যক্তিগত সচেতনতা নয়, প্রয়োজন সম্মিলিত সামাজিক উদ্যোগ। এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের সম্পৃক্ত করে পরিবার থেকে সমাজের সর্বস্তরে ডেঙ্গু প্রতিরোধের বার্তা ছড়িয়ে দিতে হবে। এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ ডেঙ্গুমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 1

মোঃ আতিকুর রহমান ইশতি
Nice
0 0 উত্তর
আরো দেখুন

সম্পরকিত প্রবন্ধ

সোনারগাঁয়ে হত্যা মামলার আসামির সঙ্গে সখ্যতায় বিএনপির দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০ জেলার খবর সোনারগাঁয়ে হত্যা মামলার আসামির সঙ্গে সখ্যতায় বিএনপির দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০ 42 ভিউ বগুড়ার সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী প্রদান জেলার খবর বগুড়ার সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী প্রদান 90 ভিউ সীতাকুণ্ড প্রেসক্লাবে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন জেলার খবর সীতাকুণ্ড প্রেসক্লাবে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন 56 ভিউ ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর, থানায় অভিযোগ জেলার খবর ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর, থানায় অভিযোগ 58 ভিউ সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল টাকা তৈরির কারখানা, ৩ লাখ টাকাসহ আটক ১ জেলার খবর সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল টাকা তৈরির কারখানা, ৩ লাখ টাকাসহ আটক ১ 68 ভিউ নেত্রকোনায় বিজয় ম্যারাথন-২০২৬: মুক্তিযুদ্ধের চেতনায় স্বাস্থ্যসচেতনতার নতুন মাত্রা জেলার খবর নেত্রকোনায় বিজয় ম্যারাথন-২০২৬: মুক্তিযুদ্ধের চেতনায় স্বাস্থ্যসচেতনতার নতুন মাত্রা 69 ভিউ লকডাউন প্রতিহত করতে সীতাকুণ্ডে রাজপথে বিএনপি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলার খবর লকডাউন প্রতিহত করতে সীতাকুণ্ডে রাজপথে বিএনপি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ 49 ভিউ