মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, মিরপুর-১০ থেকে ১২ নম্বর পর্যন্ত… | আই নিউজ বিডি

মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, মিরপুর-১০ থেকে ১২ নম্বর পর্যন্ত যান চলাচল বন্ধ

মজুরি বোর্ডের সভা স্থগিতের প্রতিবাদ এবং ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে পল্লবী..
Partager sur Eidok
মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, মিরপুর-১০ থেকে ১২ নম্বর পর্যন্ত যান চলাচল বন্ধ
Photo : collectée

মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে পল্লবী থানাধীন সেকশন-৭ এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এতে অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে গেলেও একটি বড় অংশ বাসায় না ফিরে পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন এবং দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শ্রমিকদের এই অবরোধের ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

commentaires 0

Aucun commentaire trouvé