বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা-চটপটি, জরিমানা ১ লাখ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা-চটপটি, জরিমানা ১ লাখ

Shaheen Shaheen avatar   
Shaheen Shaheen
বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা-চটপটি, জরিমানা ১ লাখ
বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা-চটপটি, জরিমানা ১ লাখ
ছবি: সংগৃহীত

বগুড়া শহরের রহমাননগর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা ও চটপটি তৈরির দায়ে ‘ভাই-বোন ফুচকা ও চটপটি কারখানা’কে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটির সব ধরনের বাণ..

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে জেলা প্রশাসকের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহজালাল। অভিযানে কারখানাটিতে ফুচকা তৈরির টেবিলের পাশে ইঁদুর বেঁধে রাখা, কবুতরের খাঁচার পাশে খাদ্য সংরক্ষণ, গরম সস নন-ফুডগ্রেড প্লাস্টিকের পাত্রে রাখা, পচা গাজর এবং অস্বাস্থ্যকর স্থানে সিদ্ধ ডিম ও আলু সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

প্রতিষ্ঠানের মালিক দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় জেলা নিরাপদ খাদ্য অফিসার রাসেল, সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক সিদ্দিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Walang nakitang komento


News Card Generator