এরুলিয়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহত: ২০ দিন পর র‌্যাবের হাতে চালক.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

এরুলিয়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহত: ২০ দিন পর র‌্যাবের হাতে চালক..

Shaheen Shaheen avatar   
Shaheen Shaheen
এরুলিয়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহত: ২০ দিন পর র‌্যাবের হাতে চালক..
এরুলিয়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহত: ২০ দিন পর র‌্যাবের হাতে চালক..
ছবি: সংগৃহীত

গত ৭ আগস্ট সকাল ৬টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া বাজার এলাকায় এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন কয়েকজন দিনমজুর। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে শাহ ফতেহ আলী পরিবহনের একটি এসি..

 

মর্মান্তিক এ দুর্ঘটনায় ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পর মোট সাতজনের মৃত্যু হয়। আহত হন আরও ১৪ জন।

দুর্ঘটনার পরপরই বাসচালক নেছারুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় ৮ আগস্ট বগুড়া সদর থানায় চালককে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়।

র‌্যাব জানায়, ঘটনার পর থেকেই পলাতক চালককে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

সাত প্রাণহানির সেই মর্মান্তিক ঘটনায় পলাতক চালক গ্রেপ্তার হওয়ায় এখন মামলার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া আরও এগিয়ে যাবে বলে জানিয়েছে র‌্যাব।

Nenhum comentário encontrado


News Card Generator