নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যানসহ ১৫ সদস্য। | আই নিউজ বিডি

বান্দরবান

নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যানসহ ১৫ সদস্য

****
Eidok-এ শেয়ার
নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যানসহ ১৫ সদস্য
ছবি: সংগৃহীত

বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে চেয়ারম্যানসহ মোট ১৫ সদস্যের নতুন পরিষদ গঠন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ও সংশোধিত আইন এবং ২০১৪ সালের সংশোধনী আইনের সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ নতুনভাবে পুনর্গঠন করেছে।
নতুন পরিষদে মিজ মাম্যাচিংকে চেয়ারম্যান করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন—চনুমং, মং কানু মারমা, লুসাই মং, মাওসেতুং তংচংগ্যা, দনওয়াই ম্রো, আগাস্টিন এিপুরা, অংজাই উইচাক, রিয়াল দাও বম, আব্দুল মাবুদ, মশিউর রহমান, মোহাম্মদ জসিম উদ্দীন, ক্যাউ প্রু খেয়াং, মিজ উম্যাসিং মারমা ও মিজ কাজী নুরতাজ বেগম।
প্রজ্ঞাপনে নবগঠিত পরিষদকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তের মধ্য দিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ নতুন নেতৃত্বে কার্যক্রম পরিচালনার সুযোগ পেল।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার Эксклюзивный এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 25 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার Эксклюзивный এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 15 Views সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ Эксклюзивный সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ 58 Views অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন Эксклюзивный অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 63 Views ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন Эксклюзивный ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 78 Views ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু Эксклюзивный ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 100 Views ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী Эксклюзивный ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী 110 Views