নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যানসহ ১৫ সদস্য। | আই নিউজ বিডি

বান্দরবান

নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যানসহ ১৫ সদস্য

****
Eidok-এ শেয়ার
নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যানসহ ১৫ সদস্য
ছবি: সংগৃহীত

বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে চেয়ারম্যানসহ মোট ১৫ সদস্যের নতুন পরিষদ গঠন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ও সংশোধিত আইন এবং ২০১৪ সালের সংশোধনী আইনের সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ নতুনভাবে পুনর্গঠন করেছে।
নতুন পরিষদে মিজ মাম্যাচিংকে চেয়ারম্যান করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন—চনুমং, মং কানু মারমা, লুসাই মং, মাওসেতুং তংচংগ্যা, দনওয়াই ম্রো, আগাস্টিন এিপুরা, অংজাই উইচাক, রিয়াল দাও বম, আব্দুল মাবুদ, মশিউর রহমান, মোহাম্মদ জসিম উদ্দীন, ক্যাউ প্রু খেয়াং, মিজ উম্যাসিং মারমা ও মিজ কাজী নুরতাজ বেগম।
প্রজ্ঞাপনে নবগঠিত পরিষদকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তের মধ্য দিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ নতুন নেতৃত্বে কার্যক্রম পরিচালনার সুযোগ পেল।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন Độc quyền অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 53 Views ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন Độc quyền ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 72 Views ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু Độc quyền ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 87 Views ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী Độc quyền ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী 97 Views জাতীয়করণের তালিকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়: শিক্ষা অবকাঠামোয় পরিবর্তনের প্রত্যাশা Độc quyền জাতীয়করণের তালিকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়: শিক্ষা অবকাঠামোয় পরিবর্তনের প্রত্যাশা 128 Views ক্ষমতার রাজনীতি নয়, দেশের ভবিষ্যৎ কোন পথে? Độc quyền ক্ষমতার রাজনীতি নয়, দেশের ভবিষ্যৎ কোন পথে? 66 Views কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ  ‎ Độc quyền কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ ‎ 124 Views