নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যানসহ ১৫ সদস্য। | আই নিউজ বিডি

বান্দরবান

নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যানসহ ১৫ সদস্য

****
Eidok-এ শেয়ার
নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যানসহ ১৫ সদস্য
ছবি: সংগৃহীত

বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে চেয়ারম্যানসহ মোট ১৫ সদস্যের নতুন পরিষদ গঠন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ও সংশোধিত আইন এবং ২০১৪ সালের সংশোধনী আইনের সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ নতুনভাবে পুনর্গঠন করেছে।
নতুন পরিষদে মিজ মাম্যাচিংকে চেয়ারম্যান করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন—চনুমং, মং কানু মারমা, লুসাই মং, মাওসেতুং তংচংগ্যা, দনওয়াই ম্রো, আগাস্টিন এিপুরা, অংজাই উইচাক, রিয়াল দাও বম, আব্দুল মাবুদ, মশিউর রহমান, মোহাম্মদ জসিম উদ্দীন, ক্যাউ প্রু খেয়াং, মিজ উম্যাসিং মারমা ও মিজ কাজী নুরতাজ বেগম।
প্রজ্ঞাপনে নবগঠিত পরিষদকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তের মধ্য দিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ নতুন নেতৃত্বে কার্যক্রম পরিচালনার সুযোগ পেল।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler