বরগুনার আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের মধ্যে উপজেলা প্রকৌশলী দপ্তর (এলজিইডি) হিসাব শাখায় কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এলজিইডি সূত্রে জানা গেছে, আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের মধ্যে থাকা ওই দপ্তরের হিসাব শাখার পেছনের জানালার লক ভেঙে জানালা খুলে ভেতরে থাকা চেয়ার টেবিলের ওপর কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ভাগ্যক্রমে চেয়ারে থাকা একটি তোয়ালের আংশিক অংশ পুড়ে আগুন নিভে যায়। আর টেবিলে মোটা গ্লাস থাকায় অন্যাত্র আগুন ছড়িয়ে পড়তে পারেনি। ঘটনার সময় অফিসের নাইটগার্ড ফজলুর রহমান তখন পাশের প্রকৌশলীর রুমে ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।
রবিবার (১৫ নভেম্বর) সকালে হিসাব শাখার রুম খুলে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পান নাইটগার্ড ফজলুর রহমান। পরে তিনি হিসাব শাখার দায়িত্বে থাকা মো. সাইদুর রহমানসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাদের বিষয়টি জানান। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। ঘটনাস্থল থেকে কেরোসিনের একটি খালি বোতল উদ্ধার করা হয়।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0