সুন্দরগঞ্জে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ | আই নিউজ বিডি

সুন্দরগঞ্জে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ

সুন্দরগঞ্জে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করেছে মাটিকাটা শ্রমিক ইউনিয়ন।..
Eidokでシェア
সুন্দরগঞ্জে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ
写真:提供

গাইবান্ধার সুন্দরগঞ্জে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) সকালে মাটিকাটা শ্রমিক ইউনিয়নের আয়োজনে উত্তর ধুমাইটারী তমিজের মোড়স্থ সংগঠনটির কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি বদরুল আমিন।

উপজেলা মাটিকাটা শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন সম্পাদক জামসেদ আলী, ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল লতিফ, মাটিকাটা শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি হাবিবুর রহমান প্রমুখ।

আয়োজকরা জানান, ঈদের আনন্দে সুবিধাবঞ্চিত মানুষদের অংশগ্রহণ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আরও বলেন, ঈদে সকল শ্রেণির মানুষের জন্য আনন্দমুখর পরিবেশ তৈরি করতে তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন।

এ সময় ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, মুড়ি, প্যাকেট দুধ এবং বস্ত্র হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। পরে অতিথিরা এসব সামগ্রী ও বস্ত্র সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করেন।

コメント 0

コメントがありません

関連記事

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 地区ニュース সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 20 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 地区ニュース সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 39 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 地区ニュース দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 地区ニュース সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 地区ニュース অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 71 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 地区ニュース মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 地区ニュース ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views