সুন্দরগঞ্জে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ | আই নিউজ বিডি

সুন্দরগঞ্জে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ

সুন্দরগঞ্জে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করেছে মাটিকাটা শ্রমিক ইউনিয়ন।..
Eidok-এ শেয়ার
সুন্দরগঞ্জে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) সকালে মাটিকাটা শ্রমিক ইউনিয়নের আয়োজনে উত্তর ধুমাইটারী তমিজের মোড়স্থ সংগঠনটির কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি বদরুল আমিন।

উপজেলা মাটিকাটা শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন সম্পাদক জামসেদ আলী, ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল লতিফ, মাটিকাটা শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি হাবিবুর রহমান প্রমুখ।

আয়োজকরা জানান, ঈদের আনন্দে সুবিধাবঞ্চিত মানুষদের অংশগ্রহণ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আরও বলেন, ঈদে সকল শ্রেণির মানুষের জন্য আনন্দমুখর পরিবেশ তৈরি করতে তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন।

এ সময় ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, মুড়ি, প্যাকেট দুধ এবং বস্ত্র হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। পরে অতিথিরা এসব সামগ্রী ও বস্ত্র সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করেন।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি اخبار منطقه রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 18 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি اخبار منطقه খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 52 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু اخبار منطقه রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 37 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী اخبار منطقه সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 46 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী اخبار منطقه মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 33 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত اخبار منطقه কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 29 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ اخبار منطقه ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 26 Views