সুন্দরগঞ্জে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ | আই নিউজ বিডি

সুন্দরগঞ্জে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ

সুন্দরগঞ্জে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করেছে মাটিকাটা শ্রমিক ইউনিয়ন।..
Eidok-এ শেয়ার
সুন্দরগঞ্জে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) সকালে মাটিকাটা শ্রমিক ইউনিয়নের আয়োজনে উত্তর ধুমাইটারী তমিজের মোড়স্থ সংগঠনটির কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি বদরুল আমিন।

উপজেলা মাটিকাটা শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন সম্পাদক জামসেদ আলী, ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল লতিফ, মাটিকাটা শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি হাবিবুর রহমান প্রমুখ।

আয়োজকরা জানান, ঈদের আনন্দে সুবিধাবঞ্চিত মানুষদের অংশগ্রহণ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আরও বলেন, ঈদে সকল শ্রেণির মানুষের জন্য আনন্দমুখর পরিবেশ তৈরি করতে তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন।

এ সময় ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, মুড়ি, প্যাকেট দুধ এবং বস্ত্র হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। পরে অতিথিরা এসব সামগ্রী ও বস্ত্র সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করেন।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন District Nieuws বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 48 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি District Nieuws মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 57 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু District Nieuws প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 56 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় District Nieuws মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 48 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি District Nieuws রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 43 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি District Nieuws খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু District Nieuws রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 54 Views