সুন্দরগঞ্জে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ | আই নিউজ বিডি

সুন্দরগঞ্জে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ

সুন্দরগঞ্জে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করেছে মাটিকাটা শ্রমিক ইউনিয়ন।..
Eidok-এ শেয়ার
সুন্দরগঞ্জে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) সকালে মাটিকাটা শ্রমিক ইউনিয়নের আয়োজনে উত্তর ধুমাইটারী তমিজের মোড়স্থ সংগঠনটির কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি বদরুল আমিন।

উপজেলা মাটিকাটা শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন সম্পাদক জামসেদ আলী, ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল লতিফ, মাটিকাটা শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি হাবিবুর রহমান প্রমুখ।

আয়োজকরা জানান, ঈদের আনন্দে সুবিধাবঞ্চিত মানুষদের অংশগ্রহণ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আরও বলেন, ঈদে সকল শ্রেণির মানুষের জন্য আনন্দমুখর পরিবেশ তৈরি করতে তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন।

এ সময় ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, মুড়ি, প্যাকেট দুধ এবং বস্ত্র হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। পরে অতিথিরা এসব সামগ্রী ও বস্ত্র সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করেন।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু Районные новости চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 10 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা Районные новости চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 25 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ Районные новости চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 50 Views ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 63 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Районные новости সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 33 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা Районные новости শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 47 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন Районные новости মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views