সুন্দরগঞ্জে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ | আই নিউজ বিডি

সুন্দরগঞ্জে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ

সুন্দরগঞ্জে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করেছে মাটিকাটা শ্রমিক ইউনিয়ন।..
Eidok-এ শেয়ার
সুন্দরগঞ্জে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) সকালে মাটিকাটা শ্রমিক ইউনিয়নের আয়োজনে উত্তর ধুমাইটারী তমিজের মোড়স্থ সংগঠনটির কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি বদরুল আমিন।

উপজেলা মাটিকাটা শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন সম্পাদক জামসেদ আলী, ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল লতিফ, মাটিকাটা শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি হাবিবুর রহমান প্রমুখ।

আয়োজকরা জানান, ঈদের আনন্দে সুবিধাবঞ্চিত মানুষদের অংশগ্রহণ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আরও বলেন, ঈদে সকল শ্রেণির মানুষের জন্য আনন্দমুখর পরিবেশ তৈরি করতে তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন।

এ সময় ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, মুড়ি, প্যাকেট দুধ এবং বস্ত্র হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। পরে অতিথিরা এসব সামগ্রী ও বস্ত্র সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করেন।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Nouvelles du district অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 1 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Nouvelles du district মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 4 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Nouvelles du district ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 25 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা Nouvelles du district ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 58 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার Nouvelles du district ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 25 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার Nouvelles du district ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 47 Views জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল Nouvelles du district জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 52 Views