খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ থানা এলাকায় দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক সেবন ও অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে লাইছুর রহমান (৫৪), পিতা–মৃত মফির উদ্দিনের বিরুদ্ধে। তার স্ত্রী মোসাম্মাৎ লিপি আক্তার (৪৪) এবং পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে।এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্বে পুরাতন গুচ্ছগ্রাম, ১নং ইউপি, নাফা নগর বড় সুলতানপুর এলাকায় বসবাসকারী লাইছুর রহমান কৌশলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। অভিযোগ রয়েছে, তার মেয়ে আশা আক্তার বিভিন্ন এলাকা যেমন ঠাকুরগাঁও হরিপুর, দিনাজপুর ফুলবাড়ি রেলগেট লাইনপাড়া, ষষ্ঠিতলা ও মেথরপট্টি এলাকা থেকে গাঁজা, ট্যাপেন্ডার, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে এনে সরবরাহে সহযোগিতা করে। এছাড়া বিয়ের প্রলোভন ও প্রতারণার মাধ্যমে নগদ অর্থ, স্বর্ণালংকার ও ঘরের মালামাল আত্মসাৎ করার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, অবৈধ আয়ের অর্থ দিয়ে মমিনুল ইসলামের কাছ থেকে পাঁচ শতক জমি ক্রয় করে সেখানে ইটের গাঁথনি ও মোটা ঢেউ টিন দিয়ে ঘর নির্মাণ করা হয়েছে। ওই অর্থের উৎস নিয়ে এলাকাবাসীর মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। সচেতন মহল ও সেতাবগঞ্জ পৌরসভা এবং উপজেলা বাসিন্দারা বিষয়টি সরেজমিনে তদন্ত করে নিরপেক্ষভাবে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।