ইতালিতে ছিনতাইকারীর গাড়ি চাপায় প্রাণ হারালেন শরীয়তপুরের শান্ত | আই নিউজ বিডি

শরীয়তপুর

ইতালিতে ছিনতাইকারীর গাড়ি চাপায় প্রাণ হারালেন শরীয়তপুরের শান্ত

ইতালির নেপোলি শহরে স্থানীয় ছিনতাইকারীদের নির্মমতার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন শরীয়তপুরের যুবক নাঈম ইসলাম শান্ত।..
Eidok-এ শেয়ার
ইতালিতে ছিনতাইকারীর গাড়ি চাপায় প্রাণ হারালেন শরীয়তপুরের শান্ত
ছবি: সংগৃহীত

বিদেশের মাটিতে পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন মুহূর্তেই ধুলোয় মিশে গেল। ইতালির নেপোলি শহরে স্থানীয় ছিনতাইকারীদের নির্মমতার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন শরীয়তপুরের যুবক নাঈম ইসলাম শান্ত (২৫)।

 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে কাজ শেষে ফেরার পথে তাকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়। বুধবার (১৭ ডিসেম্বর) এই দুঃসংবাদ গ্রামের বাড়ি শরীয়তপুরের দক্ষিণ মাহমুদপুরে পৌঁছালে শুরু হয় শোকের মাতম। শান্তর বাবা এনামুল হক মাদবর ও মা তাজিয়া বেগমের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস।

 

নিহতের পরিবার জানায়, প্রায় ২০ লাখ টাকা ঋণ নিয়ে ভাগ্য ফেরাতে তিন বছর আগে দেশ ছাড়েন শান্ত। লিবিয়া হয়ে এক বছর আগে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে পৌঁছান ইতালিতে। সেখানে একটি রেস্তোরাঁয় কাজ করে সেই ঋণের টাকা শোধ করার তোড়জোড় করছিলেন তিনি।

 

মঙ্গলবার রাতে কর্মস্থল থেকে ফেরার সময় স্থানীয় সন্ত্রাসীরা তার মালামাল লুট করতে চাইলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকে গাড়িচাপা দিয়ে পিষে ফেলে তারা। নিহতের ভাই বাপ্পি মাদবর জানান, ওই এলাকার বখাটেরা প্রায়ই শান্তকে উত্ত্যক্ত করত। এখন তাদের একমাত্র দাবি—ছেলের মরদেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়।

 

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Районные новости সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 5 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা Районные новости শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 18 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন Районные новости মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 60 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া Районные новости সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক Районные новости সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 309 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ Районные новости উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন Районные новости ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 Views