ইতালিতে ছিনতাইকারীর গাড়ি চাপায় প্রাণ হারালেন শরীয়তপুরের শান্ত | আই নিউজ বিডি

শরীয়তপুর

ইতালিতে ছিনতাইকারীর গাড়ি চাপায় প্রাণ হারালেন শরীয়তপুরের শান্ত

ইতালির নেপোলি শহরে স্থানীয় ছিনতাইকারীদের নির্মমতার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন শরীয়তপুরের যুবক নাঈম ইসলাম শান্ত।..
Eidok-এ শেয়ার
ইতালিতে ছিনতাইকারীর গাড়ি চাপায় প্রাণ হারালেন শরীয়তপুরের শান্ত
ছবি: সংগৃহীত

বিদেশের মাটিতে পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন মুহূর্তেই ধুলোয় মিশে গেল। ইতালির নেপোলি শহরে স্থানীয় ছিনতাইকারীদের নির্মমতার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন শরীয়তপুরের যুবক নাঈম ইসলাম শান্ত (২৫)।

 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে কাজ শেষে ফেরার পথে তাকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়। বুধবার (১৭ ডিসেম্বর) এই দুঃসংবাদ গ্রামের বাড়ি শরীয়তপুরের দক্ষিণ মাহমুদপুরে পৌঁছালে শুরু হয় শোকের মাতম। শান্তর বাবা এনামুল হক মাদবর ও মা তাজিয়া বেগমের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস।

 

নিহতের পরিবার জানায়, প্রায় ২০ লাখ টাকা ঋণ নিয়ে ভাগ্য ফেরাতে তিন বছর আগে দেশ ছাড়েন শান্ত। লিবিয়া হয়ে এক বছর আগে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে পৌঁছান ইতালিতে। সেখানে একটি রেস্তোরাঁয় কাজ করে সেই ঋণের টাকা শোধ করার তোড়জোড় করছিলেন তিনি।

 

মঙ্গলবার রাতে কর্মস্থল থেকে ফেরার সময় স্থানীয় সন্ত্রাসীরা তার মালামাল লুট করতে চাইলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকে গাড়িচাপা দিয়ে পিষে ফেলে তারা। নিহতের ভাই বাপ্পি মাদবর জানান, ওই এলাকার বখাটেরা প্রায়ই শান্তকে উত্ত্যক্ত করত। এখন তাদের একমাত্র দাবি—ছেলের মরদেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়।

 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 4 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 25 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 58 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 25 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 47 ভিউ জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল জেলার খবর জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 52 ভিউ ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের জেলার খবর ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের 33 ভিউ