ইতালিতে ছিনতাইকারীর গাড়ি চাপায় প্রাণ হারালেন শরীয়তপুরের শান্ত | আই নিউজ বিডি

শরীয়তপুর

ইতালিতে ছিনতাইকারীর গাড়ি চাপায় প্রাণ হারালেন শরীয়তপুরের শান্ত

ইতালির নেপোলি শহরে স্থানীয় ছিনতাইকারীদের নির্মমতার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন শরীয়তপুরের যুবক নাঈম ইসলাম শান্ত।..
Eidok-এ শেয়ার
ইতালিতে ছিনতাইকারীর গাড়ি চাপায় প্রাণ হারালেন শরীয়তপুরের শান্ত
ছবি: সংগৃহীত

বিদেশের মাটিতে পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন মুহূর্তেই ধুলোয় মিশে গেল। ইতালির নেপোলি শহরে স্থানীয় ছিনতাইকারীদের নির্মমতার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন শরীয়তপুরের যুবক নাঈম ইসলাম শান্ত (২৫)।

 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে কাজ শেষে ফেরার পথে তাকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়। বুধবার (১৭ ডিসেম্বর) এই দুঃসংবাদ গ্রামের বাড়ি শরীয়তপুরের দক্ষিণ মাহমুদপুরে পৌঁছালে শুরু হয় শোকের মাতম। শান্তর বাবা এনামুল হক মাদবর ও মা তাজিয়া বেগমের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস।

 

নিহতের পরিবার জানায়, প্রায় ২০ লাখ টাকা ঋণ নিয়ে ভাগ্য ফেরাতে তিন বছর আগে দেশ ছাড়েন শান্ত। লিবিয়া হয়ে এক বছর আগে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে পৌঁছান ইতালিতে। সেখানে একটি রেস্তোরাঁয় কাজ করে সেই ঋণের টাকা শোধ করার তোড়জোড় করছিলেন তিনি।

 

মঙ্গলবার রাতে কর্মস্থল থেকে ফেরার সময় স্থানীয় সন্ত্রাসীরা তার মালামাল লুট করতে চাইলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকে গাড়িচাপা দিয়ে পিষে ফেলে তারা। নিহতের ভাই বাপ্পি মাদবর জানান, ওই এলাকার বখাটেরা প্রায়ই শান্তকে উত্ত্যক্ত করত। এখন তাদের একমাত্র দাবি—ছেলের মরদেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়।

 

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত İlçe Haberleri খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 21 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী İlçe Haberleri ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 25 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ İlçe Haberleri ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 31 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার İlçe Haberleri সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 32 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু İlçe Haberleri চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 65 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা İlçe Haberleri চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 35 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ İlçe Haberleri চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 63 Views