ইতালিতে ছিনতাইকারীর গাড়ি চাপায় প্রাণ হারালেন শরীয়তপুরের শান্ত | আই নিউজ বিডি

শরীয়তপুর

ইতালিতে ছিনতাইকারীর গাড়ি চাপায় প্রাণ হারালেন শরীয়তপুরের শান্ত

ইতালির নেপোলি শহরে স্থানীয় ছিনতাইকারীদের নির্মমতার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন শরীয়তপুরের যুবক নাঈম ইসলাম শান্ত।..
Eidok-এ শেয়ার
ইতালিতে ছিনতাইকারীর গাড়ি চাপায় প্রাণ হারালেন শরীয়তপুরের শান্ত
ছবি: সংগৃহীত

বিদেশের মাটিতে পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন মুহূর্তেই ধুলোয় মিশে গেল। ইতালির নেপোলি শহরে স্থানীয় ছিনতাইকারীদের নির্মমতার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন শরীয়তপুরের যুবক নাঈম ইসলাম শান্ত (২৫)।

 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে কাজ শেষে ফেরার পথে তাকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়। বুধবার (১৭ ডিসেম্বর) এই দুঃসংবাদ গ্রামের বাড়ি শরীয়তপুরের দক্ষিণ মাহমুদপুরে পৌঁছালে শুরু হয় শোকের মাতম। শান্তর বাবা এনামুল হক মাদবর ও মা তাজিয়া বেগমের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস।

 

নিহতের পরিবার জানায়, প্রায় ২০ লাখ টাকা ঋণ নিয়ে ভাগ্য ফেরাতে তিন বছর আগে দেশ ছাড়েন শান্ত। লিবিয়া হয়ে এক বছর আগে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে পৌঁছান ইতালিতে। সেখানে একটি রেস্তোরাঁয় কাজ করে সেই ঋণের টাকা শোধ করার তোড়জোড় করছিলেন তিনি।

 

মঙ্গলবার রাতে কর্মস্থল থেকে ফেরার সময় স্থানীয় সন্ত্রাসীরা তার মালামাল লুট করতে চাইলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকে গাড়িচাপা দিয়ে পিষে ফেলে তারা। নিহতের ভাই বাপ্পি মাদবর জানান, ওই এলাকার বখাটেরা প্রায়ই শান্তকে উত্ত্যক্ত করত। এখন তাদের একমাত্র দাবি—ছেলের মরদেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়।

 

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা Bezirksnachrichten আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 44 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Bezirksnachrichten সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 25 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন Bezirksnachrichten চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 52 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন Bezirksnachrichten দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস Bezirksnachrichten গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 39 Views বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Bezirksnachrichten বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 103 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Bezirksnachrichten মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 77 Views