ইতালিতে ছিনতাইকারীর গাড়ি চাপায় প্রাণ হারালেন শরীয়তপুরের শান্ত | আই নিউজ বিডি

শরীয়তপুর

ইতালিতে ছিনতাইকারীর গাড়ি চাপায় প্রাণ হারালেন শরীয়তপুরের শান্ত

ইতালির নেপোলি শহরে স্থানীয় ছিনতাইকারীদের নির্মমতার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন শরীয়তপুরের যুবক নাঈম ইসলাম শান্ত।..
Eidok-এ শেয়ার
ইতালিতে ছিনতাইকারীর গাড়ি চাপায় প্রাণ হারালেন শরীয়তপুরের শান্ত
ছবি: সংগৃহীত

বিদেশের মাটিতে পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন মুহূর্তেই ধুলোয় মিশে গেল। ইতালির নেপোলি শহরে স্থানীয় ছিনতাইকারীদের নির্মমতার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন শরীয়তপুরের যুবক নাঈম ইসলাম শান্ত (২৫)।

 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে কাজ শেষে ফেরার পথে তাকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়। বুধবার (১৭ ডিসেম্বর) এই দুঃসংবাদ গ্রামের বাড়ি শরীয়তপুরের দক্ষিণ মাহমুদপুরে পৌঁছালে শুরু হয় শোকের মাতম। শান্তর বাবা এনামুল হক মাদবর ও মা তাজিয়া বেগমের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস।

 

নিহতের পরিবার জানায়, প্রায় ২০ লাখ টাকা ঋণ নিয়ে ভাগ্য ফেরাতে তিন বছর আগে দেশ ছাড়েন শান্ত। লিবিয়া হয়ে এক বছর আগে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে পৌঁছান ইতালিতে। সেখানে একটি রেস্তোরাঁয় কাজ করে সেই ঋণের টাকা শোধ করার তোড়জোড় করছিলেন তিনি।

 

মঙ্গলবার রাতে কর্মস্থল থেকে ফেরার সময় স্থানীয় সন্ত্রাসীরা তার মালামাল লুট করতে চাইলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকে গাড়িচাপা দিয়ে পিষে ফেলে তারা। নিহতের ভাই বাপ্পি মাদবর জানান, ওই এলাকার বখাটেরা প্রায়ই শান্তকে উত্ত্যক্ত করত। এখন তাদের একমাত্র দাবি—ছেলের মরদেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়।

 

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি أخبار المنطقة খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 12 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু أخبار المنطقة রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 20 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী أخبار المنطقة সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 32 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী أخبار المنطقة মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 30 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত أخبار المنطقة কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 17 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ أخبار المنطقة ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 22 Views মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা أخبار المنطقة মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 15 Views