ইঞ্জিন সমস্যায় স্থবির সোনার বাংলা— প্রায় দেড় ঘণ্টা পরে যাত্রা শুরু.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ইঞ্জিন সমস্যায় স্থবির সোনার বাংলা— প্রায় দেড় ঘণ্টা পরে যাত্রা শুরু..

Md. Nezam Uddin avatar   
Md. Nezam Uddin
ইঞ্জিন সমস্যায় স্থবির সোনার বাংলা— প্রায় দেড় ঘণ্টা পরে যাত্রা শুরু..
ইঞ্জিন সমস্যায় স্থবির সোনার বাংলা— প্রায় দেড় ঘণ্টা পরে যাত্রা শুরু..
ছবি: সংগৃহীত
স্টেশনে দায়িত্বপ্রাপ্ত টিটির (ট্রেন ইনচার্জ) কাছে বিলম্বের কারণ জানতে চাইলে তিনি জানান,
“ইঞ্জিন সংকট থাকার কারণে ট্রেন ছাড়তে দেরি হচ্ছে।”..

 

চট্টগ্রাম রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে বিকাল ৫টা সময়ে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ইঞ্জিন সমস্যার কারণে প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় প্ল্যাটফর্মে আটকে থাকে দ্রুতগামী সোনার বাংলা এক্সপ্রেস। ৫ ডিসেম্বর শুক্রবার নির্ধারিত সময় পার হয়ে গেলেও যথাসময়ে ছেড়ে যাযনি।

যাত্রীরা বারবার শুধু বিলম্বের ঘোষণা পান, তবে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।

স্টেশনে দায়িত্বপ্রাপ্ত টিটির (ট্রেন ইনচার্জ) কাছে বিলম্বের কারণ জানতে চাইলে তিনি জানান,
“ইঞ্জিন সংকট থাকার কারণে ট্রেন ছাড়তে দেরি হচ্ছে।”
তিনি আরও বলেন, প্রয়োজনীয় ইঞ্জিন পাওয়া ও চূড়ান্ত পরীক্ষার কাজ শেষ না হওয়া পর্যন্ত ট্রেন ছাড়ার অনুমতি দেওয়া সম্ভব ছিল না।

দীর্ঘ অপেক্ষায় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়। অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “বারবার ঘোষণা দেওয়া হলেও পরিষ্কার করে জানানো হচ্ছিল না। কখন ট্রেন ছাড়বে তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়।”

অবশেষে জরুরি মেরামত ও ইঞ্জিন প্রস্তুত হওয়ার পর সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে সোনার বাংলা এক্সপ্রেস ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

যাত্রীরা রেল কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন— ভবিষ্যতে যেন এমন অযৌক্তিক বিলম্ব ও তথ্যহীনতা কমাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator