পোমরা সত্যপীরের গেইটের সামনে বাইক–সিএনজি সংঘর্ষে আহত ১ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পোমরা সত্যপীরের গেইটের সামনে বাইক–সিএনজি সংঘর্ষে আহত ১

Md. Nezam Uddin avatar   
Md. Nezam Uddin
পোমরা সত্যপীরের গেইটের সামনে বাইক–সিএনজি সংঘর্ষে আহত ১
পোমরা সত্যপীরের গেইটের সামনে বাইক–সিএনজি সংঘর্ষে আহত ১
ছবি: সংগৃহীত
স্থানীয়দের বরাতে জানা গেছে, রাতের সময় দ্রুতগতি ও অন্ধকারের কারণে সংঘর্ষটি ঘটে। তবে সুনির্দিষ্ট কারণ যাচাই করতে স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করছে।..

 

রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ার পোমরা সত্যপীরের গেইটের সামনে বাইক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন আহত হয়েছেন। বুধবার (৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম ফয়সাল (২৬)। তাঁর বাড়ি চন্দ্রঘোণা হাজী পাড়া এলাকায়। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে রাউজান পাহাড়তলি বিসিডিএল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের বরাতে জানা গেছে, রাতের সময় দ্রুতগতি ও অন্ধকারের কারণে সংঘর্ষটি ঘটে। তবে সুনির্দিষ্ট কারণ যাচাই করতে স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করছে।

চিকিৎসকদের ভাষ্যমতে, ফয়সালের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গেছে।

לא נמצאו הערות


News Card Generator