সরফভাটায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সরফভাটায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কা..

Md. Nezam Uddin avatar   
Md. Nezam Uddin
সরফভাটায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কা..
সরফভাটায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কা..
ছবি: সংগৃহীত
দক্ষিণ রাঙ্গুনিয়া শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি ঐক্য পরিষদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল করেছে দক্..

সরফভাটায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

দক্ষিণ রাঙ্গুনিয়া শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি ঐক্য পরিষদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি ঐক্য পরিষদ।
৩ ডিসেম্বর বাদ আসর মেহেরিয়া মইনুল ইসলাম মাদরাসা মসজিদে সংগঠনের সভাপতি জহুরুল আলম বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য সৈয়দ নুর,দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সদস্য সচিব খালেদ চৌধুরী রাসেল, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা ওলামা দলের আহবায়ক মাওলানা মুহাম্মদ রফিক, আবুধাবি বিএনপির সিনিয়র সহসভাপতি মুহিব্বুল্লাহ মারুফি,চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ হাসান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আরবিন হুমায়ুন, সরফভাটা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম,সরফভাটা ইউনিয়ন যুবদলের আহবায়ক খায়রুল ইসলাম, সদস্য সচিব জাহেদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ বাহাদুর, জিয়া মঞ্চ সরফভাটা ইউনিয়ন সাধারণ সম্পাদক সালাউদ্দিন,বিএনপি নেতা মোহাম্মদ আইয়ুব, স্মৃতি ঐক্য পরিষদের সহ সাধারণ সম্পাদক নাছের,ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন সহ সরফভাটা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে রাব্বুল আলামীনের আলিশান দরবারে দোয়া মুনাজাত করেন মাওলানা মুহাম্মদ রফিক।

Ingen kommentarer fundet


News Card Generator