বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় শরণখোলার শামিম নিহত | আই নিউজ বিডি

বাগেরহাট

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় শরণখোলার শামিম নিহত

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় শরণখোলার ঠিকাদার ও যুবলীগ নেতা শামিম তালুকদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।..
Podijeli na Eidoku
বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় শরণখোলার শামিম নিহত
Foto: arhiva

 

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে বাগেরহাট দশানী (বাদামতলা) এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শামিম তালুকদার শরণখোলা উপজেলা সদর  রায়েন্দা কদমতলা গ্রামের মো: মতিয়ার রহমান তালুকদারের বড় ছেলে ও রায়েন্দা ইউনিয়ন যুবলীগের একজন সদস্য। 

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান,শামিম বাগেরহাট শহরের দশানী এলাকার বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে রায়েন্দাগামী ফাল্গুনী পরিবহনের একটি বাস পেছন থেকে শামিম তালুকদারসহ মোটরসাইকেলটি চাপা দেয়। এসময় আশপাশে থাকা লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। 

এ ব্যাপারে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ-উল হাসান বলেন, চাপা দেওয়া বাসটিকে জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতাল থেকে শরণখোলায় নিজ বাড়িতে নিয়ে গেছেন। পরিবারের ইচ্ছা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিহত শামিমের পরিবারে স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। এদিকে শামিমের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। 

 

মাহফুজুর রহমান বাপ্পী

Komentari 0

Nema komentara

povezani članci

পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত Vijesti iz okruga পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 63 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? Vijesti iz okruga ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 60 Views দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Vijesti iz okruga দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 79 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Vijesti iz okruga চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 75 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Vijesti iz okruga নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 91 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Vijesti iz okruga নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 55 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Vijesti iz okruga লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 39 Views