বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় শরণখোলার শামিম নিহত | আই নিউজ বিডি

বাগেরহাট

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় শরণখোলার শামিম নিহত

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় শরণখোলার ঠিকাদার ও যুবলীগ নেতা শামিম তালুকদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।..
Eidokでシェア
বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় শরণখোলার শামিম নিহত
写真:提供

 

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে বাগেরহাট দশানী (বাদামতলা) এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শামিম তালুকদার শরণখোলা উপজেলা সদর  রায়েন্দা কদমতলা গ্রামের মো: মতিয়ার রহমান তালুকদারের বড় ছেলে ও রায়েন্দা ইউনিয়ন যুবলীগের একজন সদস্য। 

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান,শামিম বাগেরহাট শহরের দশানী এলাকার বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে রায়েন্দাগামী ফাল্গুনী পরিবহনের একটি বাস পেছন থেকে শামিম তালুকদারসহ মোটরসাইকেলটি চাপা দেয়। এসময় আশপাশে থাকা লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। 

এ ব্যাপারে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ-উল হাসান বলেন, চাপা দেওয়া বাসটিকে জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতাল থেকে শরণখোলায় নিজ বাড়িতে নিয়ে গেছেন। পরিবারের ইচ্ছা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিহত শামিমের পরিবারে স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। এদিকে শামিমের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। 

 

মাহফুজুর রহমান বাপ্পী

コメント 0

コメントがありません

関連記事

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 地区ニュース সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 23 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 地区ニュース সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 40 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 地区ニュース দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 地区ニュース সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 地区ニュース অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 71 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 地区ニュース মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 地区ニュース ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views