বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় শরণখোলার শামিম নিহত | আই নিউজ বিডি

বাগেরহাট

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় শরণখোলার শামিম নিহত

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় শরণখোলার ঠিকাদার ও যুবলীগ নেতা শামিম তালুকদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।..
Eidok-এ শেয়ার
বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় শরণখোলার শামিম নিহত
ছবি: সংগৃহীত

 

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে বাগেরহাট দশানী (বাদামতলা) এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শামিম তালুকদার শরণখোলা উপজেলা সদর  রায়েন্দা কদমতলা গ্রামের মো: মতিয়ার রহমান তালুকদারের বড় ছেলে ও রায়েন্দা ইউনিয়ন যুবলীগের একজন সদস্য। 

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান,শামিম বাগেরহাট শহরের দশানী এলাকার বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে রায়েন্দাগামী ফাল্গুনী পরিবহনের একটি বাস পেছন থেকে শামিম তালুকদারসহ মোটরসাইকেলটি চাপা দেয়। এসময় আশপাশে থাকা লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। 

এ ব্যাপারে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ-উল হাসান বলেন, চাপা দেওয়া বাসটিকে জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতাল থেকে শরণখোলায় নিজ বাড়িতে নিয়ে গেছেন। পরিবারের ইচ্ছা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিহত শামিমের পরিবারে স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। এদিকে শামিমের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। 

 

মাহফুজুর রহমান বাপ্পী

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ أخبار المنطقة ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 17 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা أخبار المنطقة ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 48 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার أخبار المنطقة ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 17 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার أخبار المنطقة ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 38 Views জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল أخبار المنطقة জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 45 Views ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের أخبار المنطقة ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের 29 Views সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন أخبار المنطقة সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন 35 Views