বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় শরণখোলার শামিম নিহত | আই নিউজ বিডি

বাগেরহাট

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় শরণখোলার শামিম নিহত

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় শরণখোলার ঠিকাদার ও যুবলীগ নেতা শামিম তালুকদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।..
I-share sa Eidok
বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় শরণখোলার শামিম নিহত
Larawan: kuha mula sa arkibo

 

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে বাগেরহাট দশানী (বাদামতলা) এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শামিম তালুকদার শরণখোলা উপজেলা সদর  রায়েন্দা কদমতলা গ্রামের মো: মতিয়ার রহমান তালুকদারের বড় ছেলে ও রায়েন্দা ইউনিয়ন যুবলীগের একজন সদস্য। 

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান,শামিম বাগেরহাট শহরের দশানী এলাকার বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে রায়েন্দাগামী ফাল্গুনী পরিবহনের একটি বাস পেছন থেকে শামিম তালুকদারসহ মোটরসাইকেলটি চাপা দেয়। এসময় আশপাশে থাকা লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। 

এ ব্যাপারে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ-উল হাসান বলেন, চাপা দেওয়া বাসটিকে জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতাল থেকে শরণখোলায় নিজ বাড়িতে নিয়ে গেছেন। পরিবারের ইচ্ছা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিহত শামিমের পরিবারে স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। এদিকে শামিমের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। 

 

মাহফুজুর রহমান বাপ্পী

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ Balita sa Distrito শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 2 Views কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ Balita sa Distrito কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 4 Views মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ Balita sa Distrito মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ 34 Views সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Balita sa Distrito সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 57 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Balita sa Distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 44 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Balita sa Distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Balita sa Distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views