যশোরে প্রতিপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত পাঁচজন – তিনজন আটক.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যশোরে প্রতিপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত পাঁচজন – তিনজন আটক..

Eng. Nurullah Al Mamun avatar   
Eng. Nurullah Al Mamun
যশোরে প্রতিপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত পাঁচজন – তিনজন আটক..
যশোরে প্রতিপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত পাঁচজন – তিনজন আটক..
ছবি: সংগৃহীত
যশোরের সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে বৃহস্পতিবার সকালে দুই পক্ষের সংঘর্ষে চঞ্চল গাজী (২৭) নিহত হয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে।..

 

মোঃ নুরুল্লাহ  (অভয়নগর, যশোর) প্রতিনিধি ) যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চঞ্চল গাজী (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল প্রায় ১১টার দিকে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘটনাস্থলেই চঞ্চল গাজী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে আটক করে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

Geen reacties gevonden


News Card Generator