আশুলিয়ায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ৬ জন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আশুলিয়ায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ৬ জন

Md Shanto Khan avatar   
Md Shanto Khan
আশুলিয়ায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ৬ জন
আশুলিয়ায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ৬ জন
ছবি: সংগৃহীত
মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি 

 

 


ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার মোজারমিল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোজারমিল এলাকায় ব্রিটিশ টোবাকো কারখানায় বালু ফেলাকে কেন্দ্র করে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মণ্ডল ও আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জহির গ্রুপের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও মারামারির ঘটনা ঘটে। এতে অন্তত ৬ জন আহত হন।

আহতদের উদ্ধার করে শ্রীপুরসহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী জানান, সংঘর্ষের সময় ধামসোনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ দেওয়ানের অফিসে ভাঙচুর চালানো হয়। তবে এ নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। একটি পক্ষ দাবি করে, ভাঙচুর হয়েছে বিএনপি অফিসে। কিন্তু আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া স্পষ্টভাবে জানান, “ওই এলাকায় বিএনপির কোনো অফিস নেই। তাই ভাঙচুরের অভিযোগটি সঠিক নয়।”

এ বিষয়ে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়ভাবে উত্তেজনা থাকলেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator