মানিকগঞ্জে ভুয়া ডাক্তার পরিচয়ে প্রতারণা, আটক ২ | আই নিউজ বিডি

মানিকগঞ্জ

মানিকগঞ্জে ভুয়া ডাক্তার পরিচয়ে প্রতারণা, আটক ২

মানিকগঞ্জের সিংগাইরে ভুয়া ডাক্তার পরিচয়ে চিকিৎসা সেবা ও মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসা পরিচালনার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।......
Eidok-এ শেয়ার
মানিকগঞ্জে ভুয়া ডাক্তার পরিচয়ে প্রতারণা, আটক  ২
ছবি: সংগৃহীত

রোববার (১৭ আগস্ট) বিকেলে সিংগাইর পৌরসভার অগ্রণী ব্যাংক সংলগ্ন খলিল ভবনের দ্বিতীয় তলায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহাগ। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারহানা উপস্থিত ছিলেন।

আটককৃতরা হলেন—সিংগাইরের মিদুলিয়া এলাকার ওবায়দুল আহমেদ এবং রাজবাড়ির কালুখালি উপজেলার বাসিন্দা মো. সোহেল।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ইউএনও জানান, ‘তিয়ানসি বাংলাদেশ’ নামের একটি এমএলএম প্রতিষ্ঠানের আড়ালে তারা দীর্ঘদিন ধরে ভুয়া চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিলেন। নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে ক্যান্সারসহ নানা জটিল রোগের চিকিৎসার নামে অনুমোদনহীন ওষুধ সরবরাহ করা হচ্ছিল। এতে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছিল।

আটক ওবায়দুল আহমেদ দাবি করেন, তিনি ডাক্তার নন; কেবল ওষুধ বিক্রি করতেন। অন্যদিকে সোহেল জানান, তিনি কোম্পানির প্রতিনিধি মাত্র এবং বৈধ ব্যবসার সঙ্গেই জড়িত।

ইউএনও মো. কামরুল হাসান সোহাগ বলেন, তদন্তে প্রমাণিত হয়েছে তারা প্রতারণার মাধ্যমে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছিলেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, পাশাপাশি নিয়মিত মামলাও দায়ের করা হবে।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার İlçe Haberleri ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 2 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত İlçe Haberleri সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 26 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা İlçe Haberleri শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 38 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন İlçe Haberleri মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া İlçe Haberleri সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক İlçe Haberleri সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ İlçe Haberleri উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views