মানিকগঞ্জে ভুয়া ডাক্তার পরিচয়ে প্রতারণা, আটক ২ | আই নিউজ বিডি

মানিকগঞ্জ

মানিকগঞ্জে ভুয়া ডাক্তার পরিচয়ে প্রতারণা, আটক ২

মানিকগঞ্জের সিংগাইরে ভুয়া ডাক্তার পরিচয়ে চিকিৎসা সেবা ও মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসা পরিচালনার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।......
Eidok-এ শেয়ার
মানিকগঞ্জে ভুয়া ডাক্তার পরিচয়ে প্রতারণা, আটক  ২
ছবি: সংগৃহীত

রোববার (১৭ আগস্ট) বিকেলে সিংগাইর পৌরসভার অগ্রণী ব্যাংক সংলগ্ন খলিল ভবনের দ্বিতীয় তলায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহাগ। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারহানা উপস্থিত ছিলেন।

আটককৃতরা হলেন—সিংগাইরের মিদুলিয়া এলাকার ওবায়দুল আহমেদ এবং রাজবাড়ির কালুখালি উপজেলার বাসিন্দা মো. সোহেল।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ইউএনও জানান, ‘তিয়ানসি বাংলাদেশ’ নামের একটি এমএলএম প্রতিষ্ঠানের আড়ালে তারা দীর্ঘদিন ধরে ভুয়া চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিলেন। নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে ক্যান্সারসহ নানা জটিল রোগের চিকিৎসার নামে অনুমোদনহীন ওষুধ সরবরাহ করা হচ্ছিল। এতে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছিল।

আটক ওবায়দুল আহমেদ দাবি করেন, তিনি ডাক্তার নন; কেবল ওষুধ বিক্রি করতেন। অন্যদিকে সোহেল জানান, তিনি কোম্পানির প্রতিনিধি মাত্র এবং বৈধ ব্যবসার সঙ্গেই জড়িত।

ইউএনও মো. কামরুল হাসান সোহাগ বলেন, তদন্তে প্রমাণিত হয়েছে তারা প্রতারণার মাধ্যমে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছিলেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, পাশাপাশি নিয়মিত মামলাও দায়ের করা হবে।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন Nouvelles du district মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 56 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া Nouvelles du district সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক Nouvelles du district সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 304 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ Nouvelles du district উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন Nouvelles du district ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 Views মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী Nouvelles du district মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী 70 Views পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত Nouvelles du district পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত 76 Views