মানিকগঞ্জে ভুয়া ডাক্তার পরিচয়ে প্রতারণা, আটক ২ | আই নিউজ বিডি

মানিকগঞ্জ

মানিকগঞ্জে ভুয়া ডাক্তার পরিচয়ে প্রতারণা, আটক ২

মানিকগঞ্জের সিংগাইরে ভুয়া ডাক্তার পরিচয়ে চিকিৎসা সেবা ও মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসা পরিচালনার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।......
Eidok-এ শেয়ার
মানিকগঞ্জে ভুয়া ডাক্তার পরিচয়ে প্রতারণা, আটক  ২
ছবি: সংগৃহীত

রোববার (১৭ আগস্ট) বিকেলে সিংগাইর পৌরসভার অগ্রণী ব্যাংক সংলগ্ন খলিল ভবনের দ্বিতীয় তলায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহাগ। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারহানা উপস্থিত ছিলেন।

আটককৃতরা হলেন—সিংগাইরের মিদুলিয়া এলাকার ওবায়দুল আহমেদ এবং রাজবাড়ির কালুখালি উপজেলার বাসিন্দা মো. সোহেল।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ইউএনও জানান, ‘তিয়ানসি বাংলাদেশ’ নামের একটি এমএলএম প্রতিষ্ঠানের আড়ালে তারা দীর্ঘদিন ধরে ভুয়া চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিলেন। নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে ক্যান্সারসহ নানা জটিল রোগের চিকিৎসার নামে অনুমোদনহীন ওষুধ সরবরাহ করা হচ্ছিল। এতে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছিল।

আটক ওবায়দুল আহমেদ দাবি করেন, তিনি ডাক্তার নন; কেবল ওষুধ বিক্রি করতেন। অন্যদিকে সোহেল জানান, তিনি কোম্পানির প্রতিনিধি মাত্র এবং বৈধ ব্যবসার সঙ্গেই জড়িত।

ইউএনও মো. কামরুল হাসান সোহাগ বলেন, তদন্তে প্রমাণিত হয়েছে তারা প্রতারণার মাধ্যমে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছিলেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, পাশাপাশি নিয়মিত মামলাও দায়ের করা হবে।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত Distriktsnyheder খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 15 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী Distriktsnyheder ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 19 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ Distriktsnyheder ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 29 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার Distriktsnyheder সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 31 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু Distriktsnyheder চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 64 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা Distriktsnyheder চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 34 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ Distriktsnyheder চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 62 Views