মানিকগঞ্জে ভুয়া ডাক্তার পরিচয়ে প্রতারণা, আটক ২ | আই নিউজ বিডি

মানিকগঞ্জ

মানিকগঞ্জে ভুয়া ডাক্তার পরিচয়ে প্রতারণা, আটক ২

মানিকগঞ্জের সিংগাইরে ভুয়া ডাক্তার পরিচয়ে চিকিৎসা সেবা ও মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসা পরিচালনার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।......
Eidok-এ শেয়ার
মানিকগঞ্জে ভুয়া ডাক্তার পরিচয়ে প্রতারণা, আটক  ২
ছবি: সংগৃহীত

রোববার (১৭ আগস্ট) বিকেলে সিংগাইর পৌরসভার অগ্রণী ব্যাংক সংলগ্ন খলিল ভবনের দ্বিতীয় তলায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহাগ। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারহানা উপস্থিত ছিলেন।

আটককৃতরা হলেন—সিংগাইরের মিদুলিয়া এলাকার ওবায়দুল আহমেদ এবং রাজবাড়ির কালুখালি উপজেলার বাসিন্দা মো. সোহেল।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ইউএনও জানান, ‘তিয়ানসি বাংলাদেশ’ নামের একটি এমএলএম প্রতিষ্ঠানের আড়ালে তারা দীর্ঘদিন ধরে ভুয়া চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিলেন। নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে ক্যান্সারসহ নানা জটিল রোগের চিকিৎসার নামে অনুমোদনহীন ওষুধ সরবরাহ করা হচ্ছিল। এতে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছিল।

আটক ওবায়দুল আহমেদ দাবি করেন, তিনি ডাক্তার নন; কেবল ওষুধ বিক্রি করতেন। অন্যদিকে সোহেল জানান, তিনি কোম্পানির প্রতিনিধি মাত্র এবং বৈধ ব্যবসার সঙ্গেই জড়িত।

ইউএনও মো. কামরুল হাসান সোহাগ বলেন, তদন্তে প্রমাণিত হয়েছে তারা প্রতারণার মাধ্যমে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছিলেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, পাশাপাশি নিয়মিত মামলাও দায়ের করা হবে।

注释 0

没有找到评论

相关文章

অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 区域新闻 অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 1 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 区域新闻 মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 4 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 区域新闻 ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 25 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 区域新闻 ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 58 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 区域新闻 ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 25 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 区域新闻 ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 47 Views জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 区域新闻 জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 52 Views