মৌলভীবাজার

মৌলভীবাজারে ১১ লাখ টাকার বিদেশি সিগারেটসহ দুইজন আটক

মৌলভীবাজারের কমলগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে মজুদ করা ১ লাখ ১০ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। জব্দকৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা। বিশেষ ক্ষমতা আইনে মামলা করে তাদ..
Bagikan di Eidok
মৌলভীবাজারে ১১ লাখ টাকার বিদেশি সিগারেটসহ দুইজন আটক
Foto: dikumpulkan

সত্যজিৎ দাস:

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ দুই চোরাকারবারিকে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে জব্দ করা সিগারেটের বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

 

বুধবার (৯ জুলাই) রাতের অভিযানে কমলগঞ্জ থানার পুলিশ ভানুগাছ বাজারের ‘ভাই ভাই স্টোর’ নামের একটি দোকান থেকে মোট ১ লাখ ১০ হাজার শলাকা বিদেশি সিগারেট উদ্ধার করে।

 

অভিযান পরিচালনাকারী কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান,দোকানটিতে সিগারেটগুলো অবৈধভাবে মজুদ করা হয়েছিল। এ সময় মো. সোহাগ মিয়া (৩২) ও মো. রাহী (১৯) নামের দুইজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। তারা দুজনেই কমলগঞ্জ উপজেলার বাসিন্দা।

 

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে,দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি সিগারেট আমদানি ও বিক্রি করে আসছিল। তবে জব্দকৃত বিপুল পরিমাণ সিগারেটের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তারা।

 

পুলিশ জানিয়েছে,এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে আটককৃতদের মৌলভীবাজার আদালতে পাঠানো হয়।

 

কমলগঞ্জ থানা পুলিশের ভাষ্যমতে,সীমান্ত ঘেঁষা এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। এমন অভিযান চলমান থাকবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় Berita Kabupaten ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় 60 Views ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক Berita Kabupaten ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক 67 Views ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত Berita Kabupaten ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত 33 Views সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ট্রেইলারের চাপায় কর্মচারীর মৃত্যু Berita Kabupaten সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ট্রেইলারের চাপায় কর্মচারীর মৃত্যু 47 Views সীতাকুণ্ডে চকলেটের প্রলোভনে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক Berita Kabupaten সীতাকুণ্ডে চকলেটের প্রলোভনে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক 46 Views সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Berita Kabupaten সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 82 Views ঈশ্বরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা Berita Kabupaten ঈশ্বরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 25 Views