মৌলভীবাজার

মৌলভীবাজারে ১১ লাখ টাকার বিদেশি সিগারেটসহ দুইজন আটক

মৌলভীবাজারের কমলগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে মজুদ করা ১ লাখ ১০ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। জব্দকৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা। বিশেষ ক্ষমতা আইনে মামলা করে তাদ..
Podijeli na Eidoku
মৌলভীবাজারে ১১ লাখ টাকার বিদেশি সিগারেটসহ দুইজন আটক
Foto: arhiva

সত্যজিৎ দাস:

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ দুই চোরাকারবারিকে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে জব্দ করা সিগারেটের বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

 

বুধবার (৯ জুলাই) রাতের অভিযানে কমলগঞ্জ থানার পুলিশ ভানুগাছ বাজারের ‘ভাই ভাই স্টোর’ নামের একটি দোকান থেকে মোট ১ লাখ ১০ হাজার শলাকা বিদেশি সিগারেট উদ্ধার করে।

 

অভিযান পরিচালনাকারী কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান,দোকানটিতে সিগারেটগুলো অবৈধভাবে মজুদ করা হয়েছিল। এ সময় মো. সোহাগ মিয়া (৩২) ও মো. রাহী (১৯) নামের দুইজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। তারা দুজনেই কমলগঞ্জ উপজেলার বাসিন্দা।

 

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে,দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি সিগারেট আমদানি ও বিক্রি করে আসছিল। তবে জব্দকৃত বিপুল পরিমাণ সিগারেটের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তারা।

 

পুলিশ জানিয়েছে,এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে আটককৃতদের মৌলভীবাজার আদালতে পাঠানো হয়।

 

কমলগঞ্জ থানা পুলিশের ভাষ্যমতে,সীমান্ত ঘেঁষা এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। এমন অভিযান চলমান থাকবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentari 0

Nema komentara

povezani članci

শিল্পাঞ্চলে উৎপাদন সচল রাখার চ্যালেঞ্জ: নতুন মজুরি কাঠামো ও নিরাপত্তা বলয়ে শ্রমিকরা Vijesti iz okruga শিল্পাঞ্চলে উৎপাদন সচল রাখার চ্যালেঞ্জ: নতুন মজুরি কাঠামো ও নিরাপত্তা বলয়ে শ্রমিকরা 29 Views জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার Vijesti iz okruga জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার 22 Views জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত Vijesti iz okruga জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত 49 Views সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়িয়ে থাকা লং ভেহিকেলে হানিফ বাসের ধাক্কা, আহত ১২ Vijesti iz okruga সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়িয়ে থাকা লং ভেহিকেলে হানিফ বাসের ধাক্কা, আহত ১২ 51 Views ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় Vijesti iz okruga ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় 61 Views ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক Vijesti iz okruga ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক 69 Views ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত Vijesti iz okruga ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত 34 Views