মৌলভীবাজার

মৌলভীবাজারে ১১ লাখ টাকার বিদেশি সিগারেটসহ দুইজন আটক

মৌলভীবাজারের কমলগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে মজুদ করা ১ লাখ ১০ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। জব্দকৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা। বিশেষ ক্ষমতা আইনে মামলা করে তাদ..
Eidok'ta paylaş
মৌলভীবাজারে ১১ লাখ টাকার বিদেশি সিগারেটসহ দুইজন আটক
Fotoğraf: derleme

সত্যজিৎ দাস:

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ দুই চোরাকারবারিকে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে জব্দ করা সিগারেটের বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

 

বুধবার (৯ জুলাই) রাতের অভিযানে কমলগঞ্জ থানার পুলিশ ভানুগাছ বাজারের ‘ভাই ভাই স্টোর’ নামের একটি দোকান থেকে মোট ১ লাখ ১০ হাজার শলাকা বিদেশি সিগারেট উদ্ধার করে।

 

অভিযান পরিচালনাকারী কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান,দোকানটিতে সিগারেটগুলো অবৈধভাবে মজুদ করা হয়েছিল। এ সময় মো. সোহাগ মিয়া (৩২) ও মো. রাহী (১৯) নামের দুইজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। তারা দুজনেই কমলগঞ্জ উপজেলার বাসিন্দা।

 

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে,দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি সিগারেট আমদানি ও বিক্রি করে আসছিল। তবে জব্দকৃত বিপুল পরিমাণ সিগারেটের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তারা।

 

পুলিশ জানিয়েছে,এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে আটককৃতদের মৌলভীবাজার আদালতে পাঠানো হয়।

 

কমলগঞ্জ থানা পুলিশের ভাষ্যমতে,সীমান্ত ঘেঁষা এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। এমন অভিযান চলমান থাকবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

কচুয়ায় তরুণ উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ দেশব্যপী ৫ হাজার উদ্যোক্তা খুঁজছে ব্যাংক, সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের সুযোগ İlçe Haberleri কচুয়ায় তরুণ উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ দেশব্যপী ৫ হাজার উদ্যোক্তা খুঁজছে ব্যাংক, সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের সুযোগ 9 Views চিরিরবন্দরে কোথাও সন্ত্রাসী কার্যকলাপসহ অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে: হুইপ আখতারুজ্জামান İlçe Haberleri চিরিরবন্দরে কোথাও সন্ত্রাসী কার্যকলাপসহ অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে: হুইপ আখতারুজ্জামান 11 Views চাঁদপুরে অনিরাপদ খাদ্য উৎপাদন: আল-আকসা বেকারিতে পোকামাকড়সহ রুটি ও মালিকপক্ষের দায় এড়ানোর প্রবণতা İlçe Haberleri চাঁদপুরে অনিরাপদ খাদ্য উৎপাদন: আল-আকসা বেকারিতে পোকামাকড়সহ রুটি ও মালিকপক্ষের দায় এড়ানোর প্রবণতা 51 Views শুধু চালক নয়, পথচারীদেরও দায়িত্বশীল হতে হবে—সাতক্ষীরায় বিআরটিএর রোড শো İlçe Haberleri শুধু চালক নয়, পথচারীদেরও দায়িত্বশীল হতে হবে—সাতক্ষীরায় বিআরটিএর রোড শো 53 Views সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা বৃদ্ধিতে সাতক্ষীরায় রিফ্রেশার প্রশিক্ষণ İlçe Haberleri সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা বৃদ্ধিতে সাতক্ষীরায় রিফ্রেশার প্রশিক্ষণ 62 Views ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত İlçe Haberleri ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 87 Views ভয়মুক্ত সমাজ ও নারীর নিরাপদ চলাচলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন İlçe Haberleri ভয়মুক্ত সমাজ ও নারীর নিরাপদ চলাচলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন 75 Views