পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী: সেনাপ্রধান

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী: সেনাপ্রধান
পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী: সেনাপ্রধান
Pakistan's Army Chief, Field Marshal Asim Munir, warned India of an 'instant and strict' response to any aggression, calling the army 'Allah's Army.'

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ভারতকে সতর্ক করে বলেছেন যে, দেশটির বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব হবে 'তাৎক্ষণিক ও কঠোর', পাশাপাশি তিনি সেনাবাহিনীকে 'আল্লাহর সেনাবাহিনী' বলে উল্লেখ করেছেন।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির দেশের প্রতিরক্ষায় তাঁর কট্টর অবস্থান পুনরায় স্পষ্ট করেছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তার জবাব হবে 'তাৎক্ষণিক এবং অত্যন্ত কঠোর'। রোববার (১৬ নভেম্বর) ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউসে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসেইনের সম্মানে মধ্যাহ্নভোজের ফাঁকে সংবাদমাধ্যম ডেইলি জাংকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন।

ফিল্ড মার্শাল মুনির তাঁর বক্তব্যে সামরিক সাফল্যের সঙ্গে ধর্মীয় বিশ্বাসকে যুক্ত করে মন্তব্য করেন। গত মে মাসে ভারতের সঙ্গে সামরিক সংঘাতের বিষয়ে ইঙ্গিত করে তিনি আকাশের দিকে আঙুল তুলে বলেন, "পাকিস্তানকে আমি বিজয়ী করিনি, আল্লাহই করেছেন।" তিনি আরও বলেন, "পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী; তাদের সৈন্যরা আল্লাহর নামে যুদ্ধ করেন।"

সেনাপ্রধান উল্লেখ করেন, মে মাসে পাকিস্তানের শত্রু পরাজিত হয়েছে এবং এটি ছিল আল্লাহর বিশেষ অনুগ্রহ। ওই সময় চিরবৈরী দুই প্রতিবেশী দেশের মাঝে হামলা-পাল্টা হামলার ঘটনায় বহু বেসামরিক ও সৈন্য নিহত হয়েছিলেন। সেই সংঘাতে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের সাতটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়।

ভারতের সঙ্গে ওই সংঘাতের পরই পাকিস্তান সরকার সংঘাতে নেতৃত্ব দেওয়ার জন্য সেনাপ্রধান মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করে। তিনি জোর দিয়ে বলেন, দেশের বিরুদ্ধে ভবিষ্যতে কোনও ধরনের আগ্রাসন চালানো হলে মে মাসের ঘটনার মতোই শক্ত প্রতিক্রিয়া জানানো হবে।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator