বিরলে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
বিরল (দিনাজপুর) প্রতিনিধি: “প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিন আসক্তি প্রতিরোধ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরলে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল এমরান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জ্বীময় সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বরকত উল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, বিএমডিএ বিরল জোনের সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম এবং বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান।
বক্তারা তামাক ও নিকোটিনজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব তুলে ধরে এর ব্যবহার পরিহারের ওপর গুরুত্বারোপ করেন। তারা জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে তামাকাসক্তি থেকে দূরে রাখতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
এসময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হোসেন মোহাম্মদ দিনার, শিক্ষা কর্মকর্তা মুর্শিদা খাতুন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ, সমবায় কর্মকর্তা হাফিজুর রহমান, বিট কর্মকর্তা কনক সরকার, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ ইকবাল, একাডেমিক সুপারভাইজার আকলিমা খাতুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাজিদুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবদার মোল্লা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবুল কালাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, শহরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদ আলী, রাণীপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল্লামা আজাদ ইকবাল লাবু এবং রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।