হৃদয় সুস্থ রাখে কার্ডিও ব্যায়াম

Atiqur Rahman avatar   
Atiqur Rahman
হৃদয় সুস্থ রাখে কার্ডিও ব্যায়াম
হৃদয় সুস্থ রাখে কার্ডিও ব্যায়াম
সপ্তাহে অন্তত পাঁচ দিন ৩০ মিনিট করে কার্ডিও ব্যায়াম করলে হৃদরোগ, ডায়াবেটিস ও স্থূলতার ঝুঁকি অনেকাংশে কমে আসে..

হৃদয় সুস্থ রাখে কার্ডিও ব্যায়াম

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

 

নিজস্ব প্রতিবেদক

 

‘কার্ডিও’ শব্দটি এসেছে গ্রিক শব্দ ‘কার্ডিয়া’ থেকে, যার অর্থ ‘হৃদয়’। অর্থাৎ এমন যেকোনো ব্যায়াম যা আমাদের হৃদস্পন্দন বাড়ায়, তাই হলো কার্ডিও ব্যায়াম। নিয়মিত কার্ডিও ব্যায়াম শুধু শরীরের চর্বি কমায় না, বরং হৃদপিণ্ডকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

বিশেষজ্ঞদের মতে, আধুনিক জীবনযাপনে মানসিক চাপ, অনিয়মিত খাবার ও অলসতা আমাদের হৃদযন্ত্রের ওপর বিরূপ প্রভাব ফেলে। কিন্তু প্রতিদিন নির্দিষ্ট সময় কার্ডিও ব্যায়াম করলে রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে, শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং চর্বি জমে না। ফলে শরীর ফিট থাকে ও চেহারায় আসে সতেজতা।

 

কার্ডিও ব্যায়ামের মধ্যে রয়েছে—

 

সাইকেল চালানো

 

জগিং বা দৌড়ানো

 

নৌকা চালানো

 

সাঁতার কাটা

 

দ্রুত হাঁটা

 

 

এছাড়াও যেকোনো শারীরিক অনুশীলন যা হৃদস্পন্দন দ্রুত করে তোলে, তা কার্ডিও ব্যায়ামের আওতায় পড়ে।

 

চিকিৎসকরা বলছেন, সপ্তাহে অন্তত পাঁচ দিন ৩০ মিনিট করে কার্ডিও ব্যায়াম করলে হৃদরোগ, ডায়াবেটিস ও স্থূলতার ঝুঁকি অনেকাংশে কমে আসে। তাই সুস্থ ও প্রাণবন্ত জীবনের জন্য নিয়মিত কার্ডিও ব্যায়াম করা অভ্যাসে পরিণত করা

জরুরি।

 

 

 

Ingen kommentarer fundet


News Card Generator