গোপালগঞ্জে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতার পদত্যাগ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
গোপালগঞ্জে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতার পদত্যাগ..
গোপালগঞ্জে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতার পদত্যাগ..
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে সংবাদ সম্মেলনের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা তাদের নিজ নিজ পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।..

গোপালগঞ্জে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতার পদত্যাগ ঘোষণা

গোপালগঞ্জে সংবাদ সম্মেলনের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা তাদের নিজ নিজ পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শনিবার (১ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. ইকরামুজ্জামান মীনা এবং উলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে তারা জানান, ব্যক্তিগত কারণে তারা আর সংগঠনের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী নন। তাই স্বেচ্ছায় ও সজ্ঞানে দলের সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করছেন।

তারা আরও বলেন, এ মুহূর্ত থেকে তারা দলের কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকবেন না এবং দলের কোনো কার্যক্রমে সহযোগিতাও করবেন না।

তবে পদত্যাগের ঘোষণায় ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করা হলেও এর বাইরে অন্য কোনো নির্দিষ্ট কারণ তারা প্রকাশ করেননি।

No comments found


News Card Generator