গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল..
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল..
ছবি: সংগৃহীত
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার ফকিরাপুল থেকে শুরু হয়ে কাকরাইল পর্যন্ত এ মিছিল অনুষ্ঠিত হয়।..

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার ফকিরাপুল থেকে শুরু হয়ে কাকরাইল পর্যন্ত এ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। এতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ জানান এবং গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানান।

মিছিলে কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখা এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রবিরোধী সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে ছাত্রদল ঐক্যবদ্ধ রয়েছে। পাশাপাশি দেশবিরোধী কর্মকাণ্ড ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে ভবিষ্যতেও সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ফকিরাপুল থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাকরাইলে গিয়ে শেষ হয়। এতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

No comments found


News Card Generator