جدیدترین ویدیوها


Azizar Rahman
· ago 2 months

⁣দিনাজপুরের খানসামা উপজেলার বোর্ডেরহাট এলাকায় সুদখোর চক্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার রাত ৯ টায় বোর্ডেরহাট বাজার এলাকায় অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


Azizar Rahman
· ago 2 months

দিনাজপুরের খানসামা উপজেলার আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকাল ১১টার দিকে উপজেলার খামারপাড়া ইউনিয়নের কালিরবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


Azizar Rahman
· ago 3 months

দিনাজপুরের খানসামায় নানা আয়োজনে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত হয়েছে।
শুক্রবার (০১ মে) সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার ৯টি শ্রমিক সংগঠনের আয়োজনে র‍্যালী ও সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সফিকুল আলমের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মাননীয় হুইপ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আখতারুজ্জামান মিয়া এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থ-বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ শরিফুল ইসলাম প্রধান এবং উপজেলা বিএনপির সদস্য ছাইয়েদ আহমেদ সেলিম বুলবুল। এছাড়াও উপস্থিত ছিলেন গোয়ালডিহি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক ওবায়দুর রহমানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ।


Azizar Rahman
· ago 4 months

ইরানে মার্কিন-ইসরায়েলের হামলা এবং বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে বিদেশীদের সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিলের দাবিও জানানো হয়।
বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, দিনাজপুর জেলা পাঠচক্র ফোরামের উদ্যোগে মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল ৩টায় দিনাজপুর প্রেসক্লাবে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা পাঠচক্র ফোরামের সমন্বয়ক এ.এস.এম. মনিরুজ্জামান এবং সদস্য অজয় রায়। এসময় উপস্থিত ছিলেন জেলা পাঠচক্র ফোরামের সদস্য সুকুমার রায় সৌরভ, বাংলাদেশ নারী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য জোসনা বেগম, মেস ও গৃহকর্মী শ্রমিক আন্দোলন দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক রীতা রায়সহ অন্যান্য নেতা-কর্মীরা।
বক্তারা ইরানে চলমান হামলার নিন্দা জানিয়ে তা অবিলম্বে বন্ধের দাবি জানান এবং বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।


Azizar Rahman
· ago 6 months

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ - সরাসরি দিনাজপুর ৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের টংগুয়া ভোট কেন্দ্র থেকে...


Azizar Rahman
· ago 6 months

⁣🔴 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ - সরাসরি দিনাজপুর ৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের কুমুরিয়া।


Azizar Rahman
· ago 6 months

সকাল থেকে শুরু হয়েছে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ভোট কেন্দ্রের সামনে আনন্দঘন পরিবেশ। আর সেই আনন্দে ভাসছেন প্রার্থীদের সমর্থকরা।
খানসামা ভোট কেন্দ্রের সামনে চলছে মিছিল।


Azizar Rahman
· ago 6 months

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর–৪ আসনে (খানসামা ও চিরিরবন্দর) এর নির্বাচনী জনসভায় বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান মিয়ার পথসভায় মানুষের ঢল। বুধবার ৪ ফেব্রুয়ারী বিকাল ৫ টায় খানসামা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ পথসভায় অনুষ্ঠিত হয়।


Azizar Rahman
· ago 6 months

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর–৪ আসনে (খানসামা ও চিরিরবন্দর) এর নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী, দিনাজপুর জেলার সাবেক আমির ও চিরিরবন্দর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা বলেন, যদি ৫ আগস্ট না হতে তাহলে আপনি বাংলাদেশে ফিরতে পারতেন না।


Azizar Rahman
· ago 6 months

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলার কারণে হুমায়ুন কবির নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। মৃত হুমায়ুন কবির খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের বালাপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।


Azizar Rahman
· ago 6 months

⁣শুক্রবার ২৩ জানুয়ারী জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান দিনাজপুরে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় আগমন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে শুভেচ্ছা মিছিল করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খানসামা উপজেলা শাখা।


Azizar Rahman
· ago 7 months

⁣দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের সর্দারপাড়ায় আঃ সামাদ নামে এক বৃদ্ধ বাবাকে মারধরের পর বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর ছেলে শাহিনুর ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।

বর্তমানে আ: সামাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


Azizar Rahman
· ago 7 months

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


Azizar Rahman
· ago 7 months

⁣খানসামায় এনসিপির প্রেস ব্রিফিং
দিনাজপুরের খানসামা খানসামা উপজেলায় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র উদ্যোগে দিনাজপুরের খানসামা উপজেলায় আগ্রহী কর্মী ও সমর্থকদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে প্রেস ব্রিফিং করেন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক শামসুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাখাওয়াত কবির চৌধুরী।


Azizar Rahman
· ago 7 months

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকাল ১১টায় খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর উদ্যোগে একটি সুসজ্জিত র‍্যালি বের করা হয়। র‍্যালিটি টিটিসি প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে একই প্রতিষ্ঠানের সভাকক্ষে এসে শেষ হয়।

র‍্যালি শেষে টিটিসির সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নিমাই কুমার দত্ত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার।

আলোচনা সভায় বক্তারা নিরাপদ অভিবাসন, প্রবাসীদের অধিকার সংরক্ষণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।


Azizar Rahman
· ago 10 months

⁣দিনাজপুরের খানসামা উপজেলায় ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে উঠেছে উপজেলার পাকেরহাট এলাকার চার সন্তানের জনক আক্তারুল ইসলাম (৪৫) এর বিরুদ্ধে, অভিযোগের ভিত্তিতে তাকে আটক করেছে থানা পুলিশ। ধর্ষকের উপযুক্ত শাস্তির দাবিতে আজ সন্ধ্যায় (শনিবার) পাকেরহাট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী


Azizar Rahman
· ago 10 months

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোপালগঞ্জে উচ্চ বিদ্যালয় মাঠে আদিবাসীদের ঐতিহাসিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হলো সেই 'ঐতিহাসিক আদিবাসী মিলন মেলা'।

আদিবাসী সংস্কৃতির এই বিশেষ আয়োজন কীভাবে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো। এই ঐতিহাসিক মিলন মেলায় বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ছুটে আসেন আদিবাসীরা।


Azizar Rahman
· ago 10 months

⁣দিনাজপুরের খানসামা উপজেলার আলোচিত ঘটনা উপবালা হত্যাকাণ্ডের ৩ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ঘটনার রহস্য উন্মোচন হয়নি। ২০২২ সালের ২৯ জুলাই উপজেলার টংগুয়া কুমারপাড়ার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি কাছাকাছি হওয়ায় সন্ধ্যায় উপবালা ও তার মেয়েসহ বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে গণধর্ষনের পর হত্যার শিকার হয় উপবালা।

পরে নিহত অবস্থায় ধানক্ষেত থেকে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন। পাশেই আহত অবস্থায় পরে ছিল তার ১০ বছরের মেয়ে বিপাশা।


Azizar Rahman
· ago 10 months

⁣ভূমি উন্নয়ন করের অনিয়মের বিষয় জানতে চাইলে সংবাদকর্মীকে গালিগালাজ করলেন কর্মকর্তা

দিনাজপুরের খানসামার স্থানীয় এক প্রতিনিধিকে হুমকি দেন, গোয়ালডিহি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুস সাদেক।


Azizar Rahman
· ago 11 months

⁣দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর (পালোয়ান পাড়া) গ্রামে দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

بیشتر نشان بده، اطلاعات بیشتر