রবিবার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য সড়ক র্যালির মধ্য দিয়ে মৎস্য পক্ষের কার্যক্রম শুরু হয়।এরপর উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে উপজেলার তিনজন সফল মৎস্য চাষির মাঝে পুরস্কার বিতরণ ও উপজেলার শাপলা গার্লস স্কুল এন্ড কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, এমপি।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোৎস্না আরা বেগম,ওসি আব্দুল বাছেত সরকার,উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,মৎস্য চাষি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0