最新视频

Azizar Rahman
13 意见 · 26 天 前

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ - সরাসরি দিনাজপুর ৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের টংগুয়া ভোট কেন্দ্র থেকে...

Azizar Rahman
26 意见 · 26 天 前

⁣🔴 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ - সরাসরি দিনাজপুর ৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের কুমুরিয়া।

Azizar Rahman
15 意见 · 26 天 前

সকাল থেকে শুরু হয়েছে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ভোট কেন্দ্রের সামনে আনন্দঘন পরিবেশ। আর সেই আনন্দে ভাসছেন প্রার্থীদের সমর্থকরা।
খানসামা ভোট কেন্দ্রের সামনে চলছে মিছিল।

Azizar Rahman
36 意见 · 1 月 前

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর–৪ আসনে (খানসামা ও চিরিরবন্দর) এর নির্বাচনী জনসভায় বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান মিয়ার পথসভায় মানুষের ঢল। বুধবার ৪ ফেব্রুয়ারী বিকাল ৫ টায় খানসামা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ পথসভায় অনুষ্ঠিত হয়।

Azizar Rahman
47 意见 · 1 月 前

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর–৪ আসনে (খানসামা ও চিরিরবন্দর) এর নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী, দিনাজপুর জেলার সাবেক আমির ও চিরিরবন্দর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা বলেন, যদি ৫ আগস্ট না হতে তাহলে আপনি বাংলাদেশে ফিরতে পারতেন না।

Azizar Rahman
53 意见 · 1 月 前

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলার কারণে হুমায়ুন কবির নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। মৃত হুমায়ুন কবির খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের বালাপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।

Azizar Rahman
22 意见 · 2 月 前

⁣শুক্রবার ২৩ জানুয়ারী জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান দিনাজপুরে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় আগমন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে শুভেচ্ছা মিছিল করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খানসামা উপজেলা শাখা।

Azizar Rahman
47 意见 · 2 月 前

⁣দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের সর্দারপাড়ায় আঃ সামাদ নামে এক বৃদ্ধ বাবাকে মারধরের পর বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর ছেলে শাহিনুর ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।

বর্তমানে আ: সামাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

Azizar Rahman
31 意见 · 2 月 前

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Azizar Rahman
24 意见 · 2 月 前

⁣খানসামায় এনসিপির প্রেস ব্রিফিং
দিনাজপুরের খানসামা খানসামা উপজেলায় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র উদ্যোগে দিনাজপুরের খানসামা উপজেলায় আগ্রহী কর্মী ও সমর্থকদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে প্রেস ব্রিফিং করেন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক শামসুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাখাওয়াত কবির চৌধুরী।

Azizar Rahman
13 意见 · 3 月 前

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকাল ১১টায় খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর উদ্যোগে একটি সুসজ্জিত র‍্যালি বের করা হয়। র‍্যালিটি টিটিসি প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে একই প্রতিষ্ঠানের সভাকক্ষে এসে শেষ হয়।

র‍্যালি শেষে টিটিসির সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নিমাই কুমার দত্ত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার।

আলোচনা সভায় বক্তারা নিরাপদ অভিবাসন, প্রবাসীদের অধিকার সংরক্ষণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

Azizar Rahman
13 意见 · 5 月 前

⁣দিনাজপুরের খানসামা উপজেলায় ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে উঠেছে উপজেলার পাকেরহাট এলাকার চার সন্তানের জনক আক্তারুল ইসলাম (৪৫) এর বিরুদ্ধে, অভিযোগের ভিত্তিতে তাকে আটক করেছে থানা পুলিশ। ধর্ষকের উপযুক্ত শাস্তির দাবিতে আজ সন্ধ্যায় (শনিবার) পাকেরহাট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী

Azizar Rahman
35 意见 · 5 月 前

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোপালগঞ্জে উচ্চ বিদ্যালয় মাঠে আদিবাসীদের ঐতিহাসিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হলো সেই 'ঐতিহাসিক আদিবাসী মিলন মেলা'।

আদিবাসী সংস্কৃতির এই বিশেষ আয়োজন কীভাবে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো। এই ঐতিহাসিক মিলন মেলায় বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ছুটে আসেন আদিবাসীরা।

Azizar Rahman
28 意见 · 5 月 前

⁣দিনাজপুরের খানসামা উপজেলার আলোচিত ঘটনা উপবালা হত্যাকাণ্ডের ৩ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ঘটনার রহস্য উন্মোচন হয়নি। ২০২২ সালের ২৯ জুলাই উপজেলার টংগুয়া কুমারপাড়ার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি কাছাকাছি হওয়ায় সন্ধ্যায় উপবালা ও তার মেয়েসহ বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে গণধর্ষনের পর হত্যার শিকার হয় উপবালা।

পরে নিহত অবস্থায় ধানক্ষেত থেকে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন। পাশেই আহত অবস্থায় পরে ছিল তার ১০ বছরের মেয়ে বিপাশা।

Azizar Rahman
21 意见 · 6 月 前

⁣ভূমি উন্নয়ন করের অনিয়মের বিষয় জানতে চাইলে সংবাদকর্মীকে গালিগালাজ করলেন কর্মকর্তা

দিনাজপুরের খানসামার স্থানীয় এক প্রতিনিধিকে হুমকি দেন, গোয়ালডিহি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুস সাদেক।

Azizar Rahman
17,364 意见 · 6 月 前

⁣দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর (পালোয়ান পাড়া) গ্রামে দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Azizar Rahman
41 意见 · 6 月 前

⁣দিনাজপুরের খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মেধাবী তরুণ অনুকূল রায় (১৬) নিজ উদ্যোগে তৈরি করা বিমান আকাশে উড়িয়ে আলোড়ন তৈরি করেছেন। বিমানের নামও দিয়েছেন, The Royal Sky-110। বিমানটি দেখতে ভিড় করছেন উৎসুক জনতা।

Azizar Rahman
166 意见 · 7 月 前

⁣দিনাজপুরের খানসামা উপজেলায় পাকেরহাটে নির্মিত যাত্রী ছাউনী এখন আর যাত্রীদের জন্য ব্যবহার হচ্ছে না। এসব ছাউনী দখল করে নেওয়া হয়েছে বিভিন্ন দোকান, বিভিন্ন ব্যবসায়িক কাজে। ফলে যাত্রীরা বৃষ্টি ও রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থে নির্মিত এসব চলে যাওয়ায় সাধারণ মানুষ এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে।
পথচারী ও যাত্রীরা বলছেন, “যাত্রীদের জন্য ছাউনী করা হলেও সেখানে বসার জায়গা নেই, সব জায়গা দোকানে রূপ নিয়েছে।”
প্রশাসনের তদারকি না থাকায় এই অবস্থা দিন দিন বেড়ে চলেছে।

এ বিষয়ে স্থানীয়রা দ্রুত ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Azizar Rahman
37 意见 · 7 月 前

⁣দিনাজপুরের খানসামা উপজেলার বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন সরকারকে হামলার ঘটনার মিথ্যা মামলা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন, খানসামা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২২ অগাস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার খানসামা উপজেলার পাকেরহাটে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

Azizar Rahman
72 意见 · 7 月 前

দিনাজপুরের খানসামা উপজেলায় ⁣বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন সরকারকে হামলার ঘটনার মামলায় উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আমিনুল হক চৌধুরী বিএসসিসহ নতুন করে নেতাকর্মীদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনে তিনি এসব কথাবলেন।

显示更多