Azizar Rahman | আই নিউজ বিডি

Azizar Rahman
Azizar Rahman

Azizar Rahman

@1751473188375631

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

  • ৩ফলোয়ার
  • ১০০সংবাদ
  • ৪২ভিডিও
  • ৬১,৪৪৮মোট ভিউ

সর্বশেষ ভিডিও

Azizar Rahman
9 Views · 8 days ago

⁣দিনাজপুরের আত্রাই নদীর চরে গ্রাম বাংলা ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর ) বিকেল সাড়ে ৪টায় স্থানীয় জনগণের আয়োজন করেন। গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির এ খেলাকে ঘিরে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা দেখতে মাঠের চারপাশে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

প্রতিযোগিতায় মোট চারটি তান্ত্রিকের দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় প্রথম স্থান অধিকার করেন, তান্ত্রিক শাহাদাত ।

Azizar Rahman
15 Views · 9 days ago

দিনাজপুরের খানসামা উপজেলার চৌরঙ্গী হতে খানসামা রাস্তায় যেনো মরণ ফাঁদ। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ভুল্লি ব্রীজের পাশের ব্রিজের একি ভয়াবহ অবস্থা। ব্রিজের পশ্চিম উত্তর কোণে একি ভয়ংকর চিত্র। এক দিকে যেমন যানবাহন বড় ধরনের ঝুঁকি রয়েছে, তেমনি যদি ব্রিজটি দ্রুত মেরামত করা না হয় তাহলেও ব্রিজটিও রক্ষা করা যাবে না। উপজেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ দুর্ঘটনা রোধ করতে স্থানটি সংস্কার প্রয়োজন।

Azizar Rahman
13 Views · 17 days ago

⁣দিনাজপুরের খানসামা উপজেলার বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে খানসামা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র‍্যালী, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ইউএনও কামরুজ্জামান সরকার, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও ভাবকি ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Azizar Rahman
11 Views · 23 days ago

⁣দিনাজপুরের খানসামা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে আগাছানাশক প্রয়োগ করে ফসল নষ্ট, মিথ্যা মামলায় হয়রানি এবং ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার অভিযোগ তুলেছে একটি পরিবার।

Azizar Rahman
29 Views · 5 months ago

⁣দিনাজপুরের খানসামা উপজেলার বোর্ডেরহাট এলাকায় সুদখোর চক্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার রাত ৯ টায় বোর্ডেরহাট বাজার এলাকায় অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Azizar Rahman
78 Views · 5 months ago

দিনাজপুরের খানসামা উপজেলার আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকাল ১১টার দিকে উপজেলার খামারপাড়া ইউনিয়নের কালিরবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Azizar Rahman
28 Views · 7 months ago

দিনাজপুরের খানসামায় নানা আয়োজনে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত হয়েছে।
শুক্রবার (০১ মে) সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার ৯টি শ্রমিক সংগঠনের আয়োজনে র‍্যালী ও সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সফিকুল আলমের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মাননীয় হুইপ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আখতারুজ্জামান মিয়া এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থ-বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ শরিফুল ইসলাম প্রধান এবং উপজেলা বিএনপির সদস্য ছাইয়েদ আহমেদ সেলিম বুলবুল। এছাড়াও উপস্থিত ছিলেন গোয়ালডিহি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক ওবায়দুর রহমানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ।

Azizar Rahman
29 Views · 8 months ago

ইরানে মার্কিন-ইসরায়েলের হামলা এবং বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে বিদেশীদের সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিলের দাবিও জানানো হয়।
বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, দিনাজপুর জেলা পাঠচক্র ফোরামের উদ্যোগে মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল ৩টায় দিনাজপুর প্রেসক্লাবে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা পাঠচক্র ফোরামের সমন্বয়ক এ.এস.এম. মনিরুজ্জামান এবং সদস্য অজয় রায়। এসময় উপস্থিত ছিলেন জেলা পাঠচক্র ফোরামের সদস্য সুকুমার রায় সৌরভ, বাংলাদেশ নারী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য জোসনা বেগম, মেস ও গৃহকর্মী শ্রমিক আন্দোলন দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক রীতা রায়সহ অন্যান্য নেতা-কর্মীরা।
বক্তারা ইরানে চলমান হামলার নিন্দা জানিয়ে তা অবিলম্বে বন্ধের দাবি জানান এবং বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

Azizar Rahman
20 Views · 9 months ago

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ - সরাসরি দিনাজপুর ৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের টংগুয়া ভোট কেন্দ্র থেকে...

Azizar Rahman
54 Views · 9 months ago

⁣🔴 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ - সরাসরি দিনাজপুর ৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের কুমুরিয়া।

Azizar Rahman
23 Views · 9 months ago

সকাল থেকে শুরু হয়েছে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ভোট কেন্দ্রের সামনে আনন্দঘন পরিবেশ। আর সেই আনন্দে ভাসছেন প্রার্থীদের সমর্থকরা।
খানসামা ভোট কেন্দ্রের সামনে চলছে মিছিল।

Azizar Rahman
74 Views · 9 months ago

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর–৪ আসনে (খানসামা ও চিরিরবন্দর) এর নির্বাচনী জনসভায় বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান মিয়ার পথসভায় মানুষের ঢল। বুধবার ৪ ফেব্রুয়ারী বিকাল ৫ টায় খানসামা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ পথসভায় অনুষ্ঠিত হয়।

Azizar Rahman
58 Views · 10 months ago

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর–৪ আসনে (খানসামা ও চিরিরবন্দর) এর নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী, দিনাজপুর জেলার সাবেক আমির ও চিরিরবন্দর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা বলেন, যদি ৫ আগস্ট না হতে তাহলে আপনি বাংলাদেশে ফিরতে পারতেন না।

Azizar Rahman
56 Views · 10 months ago

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলার কারণে হুমায়ুন কবির নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। মৃত হুমায়ুন কবির খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের বালাপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।

Azizar Rahman
45 Views · 10 months ago

⁣শুক্রবার ২৩ জানুয়ারী জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান দিনাজপুরে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় আগমন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে শুভেচ্ছা মিছিল করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খানসামা উপজেলা শাখা।

Azizar Rahman
83 Views · 11 months ago

⁣দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের সর্দারপাড়ায় আঃ সামাদ নামে এক বৃদ্ধ বাবাকে মারধরের পর বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর ছেলে শাহিনুর ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।

বর্তমানে আ: সামাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

Azizar Rahman
52 Views · 11 months ago

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Azizar Rahman
40 Views · 11 months ago

⁣খানসামায় এনসিপির প্রেস ব্রিফিং
দিনাজপুরের খানসামা খানসামা উপজেলায় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র উদ্যোগে দিনাজপুরের খানসামা উপজেলায় আগ্রহী কর্মী ও সমর্থকদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে প্রেস ব্রিফিং করেন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক শামসুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাখাওয়াত কবির চৌধুরী।

Azizar Rahman
30 Views · 11 months ago

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকাল ১১টায় খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর উদ্যোগে একটি সুসজ্জিত র‍্যালি বের করা হয়। র‍্যালিটি টিটিসি প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে একই প্রতিষ্ঠানের সভাকক্ষে এসে শেষ হয়।

র‍্যালি শেষে টিটিসির সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নিমাই কুমার দত্ত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার।

আলোচনা সভায় বক্তারা নিরাপদ অভিবাসন, প্রবাসীদের অধিকার সংরক্ষণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

Azizar Rahman
17 Views · 1 year ago

⁣দিনাজপুরের খানসামা উপজেলায় ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে উঠেছে উপজেলার পাকেরহাট এলাকার চার সন্তানের জনক আক্তারুল ইসলাম (৪৫) এর বিরুদ্ধে, অভিযোগের ভিত্তিতে তাকে আটক করেছে থানা পুলিশ। ধর্ষকের উপযুক্ত শাস্তির দাবিতে আজ সন্ধ্যায় (শনিবার) পাকেরহাট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী

もっと見せる