শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার পাকেরহাটে দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে পাকেরহাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভা স্থলে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের সংসদ সদস্য ও মাননীয় হুইপ, সভাপতি,বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় নির্বাহী কমিটি সদস্য মো. আখতারুজ্জামান মিয়া এমপির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ সেলিম বুলবুল।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোসলেম উদ্দিন সরকার। সভাটি সঞ্চালনা করবেন খানসামা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাফিকুল আলম। এছাড়াও উক্ত আলোচনা সভা বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃত্ব পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।
অনুষ্ঠানের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর বিষয়টিও তুলে ধরেন।